• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:১২
সর্বশেষ :
শ্যামনগরে সাংবাদিককে হ*ত্যার হু*মকি ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হু*মকি দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন ডুমুরিয়ায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় যুবদল নেতার নাম আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত শ্যামনগরে ব*হিস্কারাদেশ প্রত্যাহার হতেই মা*ম*লার স্বাক্ষীকে হু*ম*কি যুবদল নেতার বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট আন্তর্জাতিক হচ্ছে যশোরসহ আরও চার বিমানবন্দর বিশ্বকাপের উদ্বোধনী রাত, কখন বসবেন টিভির সামনে

ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ৩১৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
ডুমুরিয়ায় শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে

খুলনার ডুমুরিয়া উপজেলায় সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজা গত বুধবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে জাঁকজমকপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। গত ৫ দিনব্যাপী দুর্গোৎসবে নানা আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্দিরে মন্দিরে দুর্গা দেবীর প্রতিমা শোভা পাচ্ছে। উপজেলার ১৪টি ইউনিয়নে ১৯৯ টি মন্ডপে পূজা পালন হচ্ছে। সরকারিভাবে প্রতিটি দুর্গা মন্দিরে সাড়ে ১৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পূজা কমিটির লোকজন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের কাছ থেকে অনুদান সংগ্রহ করে পূজার সামগ্রিক ব্যয় নির্বাহ করছেন। আইন-শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশ আনসার ভিডিপি কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন।

 

পুজার নিরাপত্তা নিয়ে উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে দু’দফা আইন-শৃঙ্খলা বাহি- নীর উর্ধ্বতন কর্মকতারা, পূজা কমিটির নেতৃবৃন্দ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে সভা হয়েছে।

 

ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন প্রতিটি মন্ডপের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছেন। পুলিশ, আনসার বাহি-নীর সদস্যদের দুর্গা মন্দিরে সার্বক্ষণিক পাহারা দিতে দেখা যায়। কোথাও যাতে আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে সে বিষয়ে উপজেলা প্রশাসন সতর্ক রয়েছে।

 

গত মঙ্গলবার বিকেল ও সন্ধ্যায় ডুমুরিয়া, চুকনগর, আঠারো মাইল, খর্নিয়া টিপনা পাল পাড়া, রুদাঘরা, শাহাপুর, রং পুর, রুপরাআম পুর,গুটুদিয়া, সাহস,ধামালিয়া,সরাফপুর,বানিয়া খালীসহ আর অনেক জায়গায়। দুর্গা মন্দির ঘুরে দেখা গেছে প্রতিমা তৈরীর কাজ সম্পন্ন করে পূজার আনুষ্ঠানিকা শুরু করেছেন ভক্তরা।

 

ডুমুরিয়া উপজেলা পুজা উদযাপন ফোরান্ডের কমিটির সভাপতি নিত্যনন্দন মন্ডল,বলেন, প্রশাসন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মন্ডপে মন্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করেছে। এ জন্য শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ শারদীয় দুর্গা উৎসবে অষ্টমী ও নবমী দশমীতে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে শুভেচ্ছা বিনিময় করেন এবং আর্থিক অনুদান প্রদান করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com