• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:০৬
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

দেবহাটায় ফিরোজা মজিদ ট্রাস্টের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২৯৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
দেবহাটায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দেবহাটায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন ফিরোজা মজিদ ট্রাস্টের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১২ অক্টোবর সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত উক্ত মেডিকেল ক্যাম্পে স্বনামধন্য ৪জন এমবিবিএস চিকিৎসক এই চিকিৎসা সেবা প্রদান করেন।

 

চিকিৎসকদের মধ্যে ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আকছেদুর রহমান, ঢাকার শিকদার মেডিকেল হাসপাতালের গাইনি স্পেশালিষ্ট ডাঃ ফারাহ দিবা, গ্রীন লাইফ মেডিকেল কলেজের ফিজিওলজির এসোসিয়েট প্রফেসর ডাঃ ফারাহ নাজ ও নলতা শেরে বাংলা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ দেবি প্রসাদ দাশ নয়ন। তাদেরকে সহযোগীতা করেন মেডিকেল সহযোগী মাছুম বিল্লাহ, তন্ময় ইসলাম, ফাতেমা ওয়ারেজ মিম।

 

ফিরোজা মজিদ ট্রাস্টের চেয়ারম্যান ঢাকা আহ্ছানিয়া মিশনের ওয়াশ ও স্বাস্থ্য সেক্টরের প্রধান ইকবাল মাসুদের তত্ত্বাবধানে সরকারী কেবিএ কলেজের রোভার স্কাউটসদের সহযোগীতায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের সাবেক সভাপতি এসএম মেহেদি হাসান, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, নৌ বাহিনীর কমোডর জাকিরুল ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এসোসিয়েট প্রফেসর হায়াতুন নবী, ফিরোজা মজিদ ট্রাস্টের পরিচালক নাদিরা বিলকিস ও সিকুয়া শারমিজ মিতু, ইকবাল মাসুদের সহধর্মিণী শিরিন সুলতানা, সখিপুর আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক রোভার নেতা আবু তালেব, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সখিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোহাগ হোসেন, ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিন, আশার আলোর পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ প্রমুখ।

 

মেডিকেল ক্যাম্পে ৫ শতের অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা, বিভিন্ন টেস্ট ও ঔষধ বিতরন করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com