• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৩২
সর্বশেষ :
না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক, থানায় মামলা দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ডুমুরিয়ার আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের স্থান পরিদর্শন তালার ঘুষখোর নায়েব আব্দুর রহমানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ফতুল্লায় বায়ুদূষণের দায়ে ৩টি রোলিং মিলকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা নারায়ণগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত কালিগঞ্জের ভাড়াশিমলা বিএনপি কার্যালয়ে বোমা হামলায় আতঙ্কিত এলাকাবাসী, পুলিশি তদন্ত চলমান জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০

বগুড়ায়  স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও তার ভাই গ্রে-প্তার

বগুড়া প্রতিনিধি / ৭৬৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও তার ভাইকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শনিবার (১৯ অক্টোবর) সকাল সাতটার দিকে কদিম পাড়া নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার মানিক এবং তার ভাই লিটন। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কদিমপাড়া নিজ বাসা থেকে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার মানিক ও তার ভাই লিটনকে গ্রেপ্তার করা হয়েছে।
মানিকের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ তিনটি এবং লিটনের বিরুদ্ধে বিস্ফোরক ও হত্যাসহ একটি মামলা রয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো প্রক্রিয়াধীন আছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com