• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৮
সর্বশেষ :
সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ নগরঘাটায় ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের ফাইনালে পাঁচপাড়া দল চ্যাম্পিয়ন সখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ

দেবহাটার কুলিয়ায় বিএনপি নেতার ১ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা 

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩৫৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
১ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা 

দেবহাটার কুলিয়ায় বিএনপি নেতা মোকছেদ আলীর ১ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুলিয়ার ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে পুষ্পকাটি সরদারবাড়ি মোড়ে রবিবার ২০ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এডঃ জাহাঙ্গীর কবির বাবু।
কুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হোসেন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোকলেছুর রহমান মুকুল, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাছুম বিল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর মোর্শেদ মিলন, উপজেলা কৃষকদলের আহবায়ক শফিকুল ইসলাম, সাতক্ষীরা জর্জকোর্টের আইনজীবী এডঃ আবু সাঈদ, সাবেক উপজেলা কৃষকদলের আহবায়ক গোলাম রসুল খোকন, দেবহাটা উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব রুহুল আমিন, জেলা মৎস্যজীবি দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন, ভোমরা সিএন্ড এফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক নাজমুল আলম মিলন, মরহুম মোকছেদ আলীর ছেলে তুহিন হোসেন, বিএনপি নেতা মুসফিকুল ইসলাম প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুস সাত্তার। মিলাদ ও দোয়া মাহফিল বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com