• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৬
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শ্যামনগরে হরিণের মাংসসহ দু-জন আটক 

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৪২২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
হরিণের মাংসসহ দু-জন আটক 

🖼️ ফটো কার্ড তৈরি করুন
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ২১কেজি হরিণের মাংসসহ দুই চোরা শিকারিকে আটক করেছে বন বিভাগ ও কোস্টগার্ডের পশ্চিম জনের সদস্যরা যৌথ অভিযানে রবিবার ভোর ৪টার দিকে  সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার জেলিয়াখালি এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলো সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সদরের মশিউর রহমান শামিম (৪৭) ও লুৎফর রহমান (৬০)।
সাতক্ষীরা কোস্ট গার্ড পশ্চিম জোন কার্যালয় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুইজনকে আটক করা হয়েছে। তাদের নিকট থেকে জব্দ করা হয়েছে ২১ কেজি সুন্দরবনের স্বীকারকৃত হরিণের মাংস ও একটি মোটরসাইকেল।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের এস ও এবি এম হাবিবুল ইসলাম  হাবিব জানান ,গোপন সংবাদের ভিত্তিতে গাবুরা জেলিয়াখালী মন্দিরের পাশ থেকে বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরাএকটি মোটর সাইকেল সহ  দুজনকে আটক করা হয় ।পরে তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ২১ কেজি হরিণের মাংস। এ ঘটনায় বন আইনে মামলা দিয়ে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com