• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৫৩
সর্বশেষ :
আশাশুনির কমলাপুরে রাফাতের মৃ*ত্যু নিয়ে মানববন্ধন ও বি*ক্ষোভ শ্যামনগরে অ*বৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনের কা*রা*দণ্ড, বাল্কহেড জব্দ শ্যামনগরে সাংবাদিককে হ*ত্যার হু*মকি ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হু*মকি দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন ডুমুরিয়ায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় যুবদল নেতার নাম আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত শ্যামনগরে ব*হিস্কারাদেশ প্রত্যাহার হতেই মা*ম*লার স্বাক্ষীকে হু*ম*কি যুবদল নেতার বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

বগুড়ায় পুলিশের অভিযানে চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

বগুড়া প্রতিনিধি / ৭২৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
বগুড়ায় চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

বগুড়া শেরপুর উপজেলা শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের শাজাহান আলীর ছেলে আব্দুস সালাম বাদী হয়ে শেরপুর থানায় এজাহার দিয়ে জানান যে, তিনি পেশায় একজন ব্যাটারী চালিত অটো রিক্সা চালক। অটো রিক্সা চালাইয়া জীবন জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের ন্যায় গত ১০ অক্টোবর সকালে আনুমানিক ৮টার সময় তিনি তাহার একটি পুরাতন ও ব্যবহৃত ০৩ চাকা বিশিষ্ট লাল রংয়ের ডয়েডো ইয়েন্ডি নিউ মডেল মিশু গাড়ী (অটো রিক্সা), যাহার চেসিস নং-YDKD220420936, যাহাতে ০৪ টি ১৭৫ তম গ্যাস্টন ব্যাটারী সংযুক্ত আছে। ব্যাটারী নং (১) ৭৮৫৬৭৭, (২) ৭৮৫৬৭৮, (৩) ৭৮৫৬৯১, (৪) ৭৮৫৭০১, অটো রিক্সার মূল্য ১,১৫,০০০/-(একলক্ষ পনের হাজার) টাকা ।
ভাড়া মারার জন্য বাড়ি হইতে বাহির হন। পরে দুপুরের খাবার খাওয়ার জন্য একই তারিখ দুপুর আনুমানিক ১২ টার সময় শেরপুর উপজেলার ১০ নং শাহবন্দেগী ইউনিয়ানের আন্দিকুমড়া গ্রামের বাদীর বসত বাড়ির পূর্বে পাশে পাকা রাস্তা সংলগ্ন ফুটপাতের উপর অটো রিক্সাটি রাখিয়া বাড়ির ভিতরে যান। খাওয়া দাওয়া শেষে পুনরায় ভাড়া মারার জন্য একই তারিখে দুপুর আনুমানিক পোনে ১টার সময় ঘটনাস্থলে আসিয়া দেখিতে পান যে তাহার অটো রিক্সাটি নাই। বাদীর ধারনা অজ্ঞাতনামা চোর বা চোরেরা গত ১০ অক্টোবর দুপুর আনুমানিক ১২ টার হইতে একই পোনে ১ টার মধ্যে যে কোন সময় বাদীর অটো রিক্সাটি চুরি করিয়া নিয়া যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ রবিউল ইসলাম তথ্য প্রযক্তির সহায়তায় তদন্ত করে ব্যাপক অভিযান পরিচালনা করিয়া আজ ২০ রাত্রি পৌনে ৩ টার সময় ১। মোঃ মনির (৩১), পিতা-মোঃ রুবেল ওরফে রুপিন, সাং-শেরুয়া দহপাড়া, থানা-শেরপুর, ২। মোঃ আবু জাফর (৩২), পিতা-মোঃ জুয়েল রানা, সাং-উলিপুর, থানা-শেরপুর, উভয় জেলা- বগুড়ার শেরপুর পৌরসভার উত্তর সাহাপাড়া সাকিন হইতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামীদের দেওয়া তথ্যমতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ রবিউল ইসলাম অভিযান পরিচালনা করিয়া একই তারিখ ৪ টার সময় ২। মোঃ আবু হানিফ ওরফে সোহাগ (৩৫), পিতা মোঃ আবু তালেব, সাং-ভান্ডার পাইকা, থানা-শাজাহানপুর, জেলা বগুড়াকে গ্রেফতার করাসহ আসামীর দখল হইতে চোরাই সন্দিগ্ধে হিসেবে একটি ব্যাটারি চালিত অটো রিক্সা,(ব্যাটারী বিহীন) ও একটি ব্যাটারি চালিত অটো ভ্যান উদ্ধার করে জব্দ করা হয়।
পরে আসামী হানিফ এর দেওয়া তথ্যমতে আসামীসহ বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন হাজারাবাড়ী গ্রাম থেকে মোঃ আবু তাহের প্রামানিক এর বাড়ী হইতে ২০আক্টোবর রবিবার ৬ টার সময় বাদির চোরাই যাওয়া অটো রিক্সাটি উদ্ধার করা হয়। আসামীগনের স্বভাব-চরিত্র ভালো না। তাহারা পেশাদার চোর, ছিনতাইকারী। তাহাদের প্রকাশ্যে কোন আয়ের কোন উৎস নাই।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম  জানান আমরা তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে চোর চক্রের তিনজন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি । তাদের বিরুদ্ধে নিয়মিত চুরির মামলা  অজু করে  বিজ্ঞ আদালতে আজ সোমবার সকালে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com