• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:১৯
সর্বশেষ :
হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান সমাজকল্যাণ সহায়তা কর্মসূচি প্রথম বর্ষ সমাপ্তি ও অগ্রগতি বিষয়ক কর্মশালা হরমুজ প্রণালীতে মাইন পুঁতছে ইরান, এই খবরে ইউরোপের বাজারে চরম হাহাকার পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মহম্মদপুরে সালাহ্উদদীনের একক আবৃত্তি অনুষ্ঠান

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ৩১৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
সালাহ্উদদীনের একক আবৃত্তি অনুষ্ঠান

মাগুরার মহম্মদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বর্তমান কবিদের কবিতা নিয়ে বিশিষ্ট আবৃত্তিকার ও নাট্যকার কবি সালাহ্উদদীন আহমেদ মিলটন এর “ঐ নতুনের কেতন ওড়ে” শীর্ষক একক আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১ নভেম্বর) সকালে কলমের সৈনিক বিদ্যা নিকেতনের মিলনায়তনে এই আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

কলমের সৈনিক আবৃত্তি একাডেমির আয়োজনে- আবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুর রহমান কলেজের বাংলা বিভাগের প্রধান কবি ওসমান আলী। এছাড়া মহম্মদপুর বার্তা’র নির্বাহী সম্পাদক কবি মুরাদ হোসেন, কবি মতিউর রহমান ও কবি লতিফুল খবির উপস্থিত ছিলেন।

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী ও মানুষ কবিতাসহ বর্তমান সময়ের কবি মোঃ ওসমান আলী, সালাহ্উদদীন আহমেদ মিলটন, হাফিজ রহমান, কাজী হাসান ফিরোজ, মুরাদ হোসেন, মতিউর রহমান, মোঃ শহিদুজ্জামান, সাদী মোহাম্মদ ও লতিফুল খবিরের কবিতা আবৃত্তি করা হয়েছে।

 

এ সময় সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়, বীরেন শিকদার স্কুল এন্ড কলেজ ও আমিনুর রহমান কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত থেকে আবৃত্তিতে অংশ নেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com