• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৫২
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৬ষ্ঠতম মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৬৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক মন্ত্রী যশোর উন্নয়নের কারিগর তরিকুল ইসলামের ৬ষ্ঠ তম মৃত্যুবার্ষিক উপলক্ষে শ্যামনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া ও অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।সোমবার ৪টা নভেম্বর সকাল ১০টায় উপজেলার বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জিএম লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু।

 

আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম আলমগীর, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম (দুলু) প্রমুখ।

 

 

এসময় উপস্থিত ছিলেন কৈখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আবুল খায়ের মল্লিক, বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল গফুর,সাধারণ সম্পাদক মোঃ আমির আলী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।বিএনপি সহ বৈষম্য ছাত্র জনতার আন্দোলনের শহীদদের প্রতি মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ভুরুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম।

 

 

দোয়া অনুষ্ঠান শেষে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৬ষ্ঠ তম মৃত্যুবার্ষিক উপলক্ষে শ্যামনগরে ৫শত জন অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com