• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪০
সর্বশেষ :
দেবহাটায় গড়িয়াডাঙ্গা বিদ্যালয়ের ভাঙা ব্রিজ সংস্কারের উদ্বোধন শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের বর্ণাঢ্য ক্যাম্পেইন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বখাটেদের উৎপাত, উদ্বিগ্ন অভিভাবক ও স্থানীয়রা শ্যামনগরে অপহরণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত দেবহাটায় অপসিজন তরমুজ চাষে বেকারত্ব দূর: মহিলাসহ কৃষকরা হচ্ছেন স্বাবলম্বী শ্যামনগরে ভূমি দস্যু,চাঁদাবাজ হাসুর অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা পেতে মানববন্ধন ভোট হবে সংবিধানের পথেই, পুরনো পদ্ধতিতে নয়: এলজিআরডি মন্ত্রী ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন সম্পাদক ইমরান তালায় চিকিৎসার কথা বলে গৃহবধূকে ডেকে ধ*র্ষ*ণের অভিযোগ, রাজু ধরাছোঁয়ার বাইরে

বগুড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক খু ন

বগুড়া প্রতিনিধি / ১৩৫৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক খুন

বগুড়ার গাবতলীতে জমিজমা নিয়ে বিরোধে প্রতিপক্ষের মারপিটে মুকুল হোসেন (৪৫) নামের এক কৃষক খু ন হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকালে উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের গড়েরবাড়ী গ্রামে।

 

জানা গেছে, উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের গড়েরবাড়ী গ্রামের অফিজ উদ্দিনের ছেলের মুকুল হোসেনের সাথে জমিজমা নিয়ে একই গ্রামের ধলু মন্ডলের ছেলে আনারুল মাষ্টারের বিরোধ চলে আসছিল। গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক ৯টায় ওই জমিতে তর্কের এক পর্যায়ে সংঘর্ষে সৃষ্টি হয়। এতে মুকুল হোসেনের প্রতিপক্ষ আনারুল মাষ্টার ও তার লোকজন মুকুল হোসেনকে এলোপাতারীভাবে মারপিট করলে সে গুরুত্বরভাবে আহত হয়।

 

এ সময় স্থানীয়রা আহত মুকুলকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে বেলা ৩টায় চিকিৎসাধীন অবস্থায় কৃষক মুকুল মারা যায়। মারা যাওয়ার বিষয়টি গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল নিশ্চিত করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

এ ব্যাপারে গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল বলেন, জমির বিরোধে মুকুল নামের এক কৃষক নিহত হয়েছেন। লাশ মর্গে রয়েছে। জড়িতদেও গ্রেফতারের চেষ্টা চলছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com