• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০২
সর্বশেষ :
শিমুলবাড়ীয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় দুইজনকে কু*পি*য়ে জ*খ*ম দেবহাটায় Basic Learner Exploration Exam 2026 অনুষ্ঠিত রাতভর পি*টি*য়ে সকালে উপড়ে ফে*লা হলো দুই চোখ না.গঞ্জে সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ না.গঞ্জ সদর মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সচেতনতামূলক সভা জানা গেল প্রতিদিন কয় ঘণ্টা লোডশেডিং হতে পারে! সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ পাইকগাছায় হামের প্রাদুর্ভাবের আশঙ্কা : সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের জংধরা ও ভাঙা ফ্লোরে ঝুঁকি নিয়ে পারাপার, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চরম দুর্ভোগ বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

আশাশুনিতে দুঃস্থদের মাঝে গরু বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ২১৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
দুঃস্থদের মাঝে গরু বিতরণ ও প্রশিক্ষণ

আশাশুনিতে দুঃস্থদের মাঝে বিনামূল্যে গরু বিতরণ, সুফলভোগিদের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে অভিঘাত মোকাবেলায় দুঃস্থদের মাঝে গরু বিতরণ প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।
ইডা নলতা কালিহঞ্জ এর নির্বাহী পরিচালক মোঃ আফতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক। আলোচনা সভা শেষে গোদাড়া ও বৈকরঝুটি গ্রামের ৬ জন দুঃস্থ মহিলাকে বিনামূল্যে একটি করে গরু প্রদান করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় বলেন, সবাই অবশ্যই যত্ন সহকারে গরু পালন করবেন এবং কেউ বিক্রি করবেন না। আপনারা সঠিকভাবে গরু পালন করতে পারলে অবস্থার পরিবর্তন হবে, ছেলে মেয়েরা পুষ্টিকর খাবার পাবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com