• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩২
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

জংধরা ও ভাঙা ফ্লোরে ঝুঁকি নিয়ে পারাপার, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চরম দুর্ভোগ

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২২৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের পারুলিয়া–কোমরপুর সড়কে অবস্থিত গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এলাকাবাসীর দৈনন্দিন যাতায়াতের একমাত্র ভরসা এই লোহার ব্রিজটি এখন বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ স্থানে পরিণত হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, পারুলিয়া ইউনিয়নের প্রাণকেন্দ্র থেকে কোমরপুর, শাখরা বাজার হয়ে ভোমরা স্থলবন্দরের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম এই ব্রিজ। কিন্তু ব্রিজটির স্টিল ফ্লোরের বিভিন্ন অংশে জং ধরে গেছে এবং অনেক জায়গা ভেঙে নষ্ট হয়ে পড়েছে। কোথাও কোথাও ফ্লোরের সিট খুলে গিয়ে তৈরি হয়েছে ভয়াবহ ঝুঁকি।

 

বিশেষ করে রাতের অন্ধকারে ব্রিজটি দিয়ে চলাচল করা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। স্থানীয়দের ভাষ্য, প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে এবং অনেকে আহত হচ্ছেন। সরেজমিনে দেখা গেছে, ব্রিজটির বিভিন্ন স্থানে ফাটল ও ভাঙনের চিহ্ন স্পষ্টভাবে দৃশ্যমান।

 

ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে একই অবস্থা বিরাজ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের কথায়,
“প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ পার হচ্ছি, কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ চোখে পড়ছে না।”

 

এদিকে শাখরা বাজার সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং কোমরপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ ব্রিজ ব্যবহার করতে হচ্ছে, যা অভিভাবকদের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

 

এলাকাবাসী দ্রুত ব্রিজটির সংস্কার, ক্ষতিগ্রস্ত ফ্লোর মেরামত এবং প্রয়োজন হলে নতুন ব্রিজ নির্মাণের জোর দাবি জানিয়েছেন। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com