• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১২
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ধ্বস

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ৪২৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ধ্বস

🖼️ ফটো কার্ড তৈরি করুন

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের রুইয়ারবিল কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভয়াবহ ধ্বস লেগেছে। ভাঙ্গন আতঙ্কে এলাকাবাসী নির্ঘুম রাত কাটাচ্ছে। ভাঙ্গন রোধে জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী।

 

বুধবার রাত থেকে বেড়িবাঁধের প্রায় ৩০০ ফুট এলাকা জুড়ে ধ্বংস শুরু হয়। বাঁধ সংলগ্ন চরের ধ্বংস রোধে জরুরী ভিত্তিতে জিও বস্তা ডাম্পিংসহ কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। ব্যবস্থা না নিলে যে কোন মুহুর্তে বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে।

 

তলিয়ে যেতে পারে মাঠের পর মাঠ ভরা ধানের ফসল, খেত খামার, মৎস্য চাষ প্রকল্প, পুকুর পুষ্করিনি, স্কুল মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ এলাকার সসীমাহীন জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে। এমতাবস্থায় জরুরী ভিত্তিতে ভাঙ্গন রোধ সময়ের দাবি।

 

ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী ও ইউপি সদস্য সোহরাব হোসেন ভাঙ্গন স্থান পরিদর্শন করেছেন। চেয়ারম্যান বলেন, পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষকে ভাঙ্গনের বিষয়টি অবহিত করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com