• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১২
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দেবহাটায় সড়ক দূ র্ঘ ট নায় নি হ ত ১

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩৭৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
দেবহাটায় সড়ক দূর্ঘটনায় নিহত ১

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরা কালিগজ্ঞ সড়কের গাজিরহাট এলাকায় যাত্রীবাহী বাস ও মহেন্দ্রের সংঘর্ষে লক্ষী কান্ত মন্ডল (৫৭)নামে এক মাছ ব্যাবসায়ী নিহত হয়েছে।একই সময় আহত হয়েছে মহেন্দ্রে থাকা ৬যাত্রী। নিহত মাছ ব্যাবসায়ী সাতক্ষীরার সদর উপজেলা বৈচনা গ্রামের মৃত যতীন্দ্র নাথ মন্ডলের ছেলে।আহতরা হলেন, একই এলাকার প্রেমকান্ত মন্ডল, সাধনা রানী, সরমা মন্ডল, কবিতা মন্ডল , মনীষা, সীতা মন্ডল। শনিবার সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরা কালিগজ্ঞ সড়কের গাজিরহাট বাজারের ডেল্টা ফিস ফ্যাক্টরির সামনে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।

 

 

প্রতক্ষদর্শীর বরাত দিয়ে নিহত লক্ষী কান্ত মন্ডলের বড় ভাই দুলাল চন্দ্র মন্ডল জানান, কালিগজ্ঞ থেকে একটি অনুষ্ঠান শেষে তার ভাই লক্ষীকান্ত সহ ৬জন মহেন্দ্র যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কালিগজ্ঞ সড়কের গাজিরহাট এলাকায় আসলে বিপরিত দিক থেকে আসা মামুন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহেন্দ্রটি উল্টে পড়ে ৬জন শুরত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্তায় ভাই লক্ষীকান্তের মৃত হয়। অপর আহতরা সেখানে চিকিৎসাধীন বলে জানান তিনি।

 

 

দেবহাটা থানার উপ পরিদর্শক সুজন তালুকদার সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাস সহ চালক রুবেল হোসেনকে আটক করা হয়েছে


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com