• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৯
সর্বশেষ :
শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ

নওগাঁয় হ ত্যা চেষ্টা মামলার আসামী গ্রে ফ তার 

নওগাঁ প্রতিনিধি / ১৩১০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার 

হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় দুর্ধর্ষ সন্ত্রাসী পলাতক আসামী রফিককে (৩৭)কে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এবং ১২এর সদস্যরা। আটকের পর সোমবার (১১ নভেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ জানানো হয়। আটক রফিক নওগাঁ সদর উপজেলার সাহাপুর মাষ্টারপাড়া এলাকার আব্দুস ছাত্তার (ছাতু মেম্বারের ছেলে।
গোপন তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ঢাকা রোড পূর্বমাথা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এরই ধারাবাহিকতায় ১০ নভেম্বর রাত ৩ টায় গোপন তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার আদমদীঘি থানাধীন ঢাকা রোড পূর্বমাথা এলাকায় অভিযান পরিচালনা করে নওগাঁ জেলার সদর থানার মামলা নং-৪, তারিখ: ৩/১১/২০২৪ধারা-১৪৩/১৪৮/১৪৯/৩২৩/৩২৬/৩০৭/৩৪/১০৯ পেনাল কোড ১৮৬০ মোতাবেক পলাতক আসামী মোঃ রফিক(৩৭), পিতা-মোঃ আব্দুস ছাত্তার ছাতু মেম্বার, সাং-সাহাপুর মাস্টারপাড়া, থানা-সদর, জেলা-নওগাঁ কে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণে জানা যায়, গত ২ নভেম্বর রাতে শহরের ইয়াদ আলীর মোড় এলাকায় রফিকসহ দুর্ধর্ষ সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়। ঘটনার  পর আহতদের নওগাঁ জেনারেল হাসপাতালে নেয়া হলে ভিকটিমদের অবস্থা আশঙ্কাজনক হলে আব্দুল মজিদসহ তার দুই ভাই কাবিল হোসেন (৩০) ও শফিকুল ইসলাম (৪৮)’কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজনৈতিক পটপরিবর্তনের পর বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকায় মোহাম্মদ আলী নামে আওয়ামী লীগের এক ক্যাডারের অবৈধ দখলে থাকা এক জমি উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দেয় এলাকার সচেতন ব্যক্তি ভিকটিম আব্দুল মজিদ। এ ঘটনার জেরে শনিবার রাতে বোয়ালিয়া ইউনিয়নের অন্তর্গত ইয়াদ আলী মোড়ের সামনে মোটরসাইকেল যোগে দুর্ধর্ষ সন্ত্রাসী রফিক, মোহাম্মদ আলী ও মিলন আসে এবং দুর্ধর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলী ভিকটিম আব্দুল মজিদকে দেখা মাত্রই আগ্নেয়াস্ত্র দিয়ে সরাসরি গুলি করে। তাৎক্ষণিক আব্দুল মজিদের দুই ভাই এগিয়ে এলে তিন ভাইকেই রামদা দিয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী রফিক ও মিলনসহ অন্যান্য সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। ওই মুহূর্তে হামলাকারীদের বাধা দিতে গেলে কোপানো হয় স্থানীয় জনৈক ব্যক্তি সুবিদ আলীকেও।
এরপর স্থানীয়রা এগিয়ে এলে দুর্ধর্ষ সন্ত্রাসীরা মোটরসাইকেল ও হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ফেলে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমদের ভাই বাদী হয়ে নওগাঁ জেলার সদর থানায় একটি অস্ত্র মামলা ও একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। নওগাঁ জেলার সদর থানায় মামলা দায়েরের পর র‌্যাব-৫, সিপিসি-৩ এবং র‌্যাব-১২, সিপিএসসি এর একটি আভিযানিক দল দুর্ধর্ষ সন্ত্রাসী আসামী মোঃ রফিককে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১০ নভেম্বর বগুড়া জেলার আদমদীঘি থানাধীন ঢাকা রোড পূর্বমাথা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
নওগা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।###


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com