• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:২৮
সর্বশেষ :
ঝোপঝাড়ে ফেলে যাওয়া নবজাতক শিশুর দায়িত্ব নিতে ১২৩ পরিবারের আবেদন ‎এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত না.গঞ্জে তৃতীয়বারের মত শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবির হুমায়ুন কবির তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন, হাসপাতালের অনিয়ম তদন্তের দাবি সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার ‎পাইকগাছায় কাজের অভাবে নিম্নআয়ের মানুষ বিভিন্ন জেলার ইটভাটায় পাড়ি জমাচ্ছে তালায় ঐতিহ্যবাহী হাডুডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা উদ্বোধন

দেবহাটায় মানববন্ধন অনুষ্ঠিত

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩৯০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
দেবহাটায় মানববন্ধন অনুষ্ঠিত

দেবহাটার পারুলিয়ায় বিএনপি নেতাদের নামে মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সেনাবাহিনীর নেতৃত্বে অস্ত্র বিরোধী অভিযানের সময় দেবহাটার খলিশাখালী ভূমিহীন জনপদে গনপিটুনিতে কামরুল ইসলাম নামে একজন মারা যায়।
এঘটনার পরে নিহত কামরুলের স্ত্রী বাদী হয়ে দেবহাটা থানায় দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নলতা ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা আজিজুর রহমানসহ কয়েকজন বিএনপি নেতাদের নামে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে। যার কারনে দেবহাটা ও কালীগঞ্জ বিএনপির আয়োজনে বুধবার বিকাল ৩টায় পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসান হাদী, সাবেক জেলা যুবদলের নেতা সাবেক কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, সাতক্ষীরা পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন, সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শরিফুজ্জামান সজিব, সাবেক জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মঞ্জুর মোর্শেদ মিলন, সাবেক জেলা ছাত্রদলের সদস্য সচিব মোমতাজুর রহমান চন্দন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, বাংলাদেশ প্রতিবাদ কমিটির সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, দেবহাটা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সানা, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি ইউপি সদস্য মোখলেছুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, যুগ্ম আহবায়ক আহসানুর রহমান রাজিব, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ প্রমুখ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মদ আলীর সঞ্চালনায় সমাবেশ ও মানববন্ধনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বিএনপি নেতাদের নামে এই বৈষম্যমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে যে সমস্ত ভূমিদস্যুরা এই খলিশাখালী এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে তাদেরকে আসামী করতে হবে। একশ্রেনীর ভূমিদস্যুরা নিজেদের স্বার্থে নিরীহ ভূমিহীনদের ব্যবহার করছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে এই এলাকায় শান্তি স্থাপন করার জন্য নেতৃবৃন্দ প্রশাসনকে অনুরোধ করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com