• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৫
সর্বশেষ :
শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ

জামায়াতে ইসলামীর আয়োজনে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩০৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
সাতক্ষীরা-কালীগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

দেবহাটায় জামায়াতে ইসলামীর আয়োজনে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়ক সংস্কারে দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৯ নভেম্বর বিকাল ৪টায় সখিপুর মোড় থেকে পারুলিয়া কদবেলতলা পর্যন্ত ঘন্টাব্যাপী দীর্ঘ এই মানববন্ধনে হাজারো মানুষ অংশগ্রহণ করে।

 

এসময় মানববন্ধনের বিভিন্ন ব্যানারে অতি জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কাজ শুরু করার আহবান জানানো হয়। মানববন্ধনে পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে সংক্ষিপ্ত এক সমাবেশে দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম।

 

দেবহাটা উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক হাফেজ এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর ইউনিট সদস্য আসাদুজ্জামান মুকুল, উপজেলা নায়েবে আমির মহিউদ্দিন মাহমুদ, উপজেলা সহকারী সেক্রেটারি সোলাইমান গাজী, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওঃ দেলোয়ার হোসেন, উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার ইসরাইল আশেক, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, উপজেলা জামায়াতের ইউনিট সদস্য দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম, জিয়াউর রহমান, সাংবাদিক রাজু আহম্মেদ প্রমুখ।

 

এসময় প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা জনগুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারে বৈষম্য দুর করে অবিলম্বে রাস্তাটি সংস্কার করার আহবান জানান। অবিলম্বে সংস্কারের কাজ শুরু করা না হলে রাস্তা অবরোধসহ আরো কর্মসূচী নেয়া হবে বলে তারা জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com