• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫০
সর্বশেষ :
সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষনার লক্ষ্যে কনসালটেশন সভা দেবহাটার চণ্ডীপুরে বেহাল সড়ক, জনপ্রতিনিধিরা নীরব, নিজেদের উদ্যোগেই সংস্কারে গ্রামবাসী শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তালায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

মোঃ তাজমুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩১৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, এখনই- প্রতিপাদ্য ¯েøাগান সামনে রেখে সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২৪ পালিত হয়েছে। দিবসটি পালনে মঙ্গলবার ১০ ডিসেম্বর সকালে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দাতা সহযোগী মিজেরিওর এর সহযোগীতায়, প্রোমোটিং রাইটস অফ দলিত ইন বাংলাদেশ (পিআরডিবি) প্রকল্পের আওতায় বেসরকারি সংগঠন পরিত্রাণ দিবসটি পালনে নানাবিধ কর্মসূচীর আয়োজন করে।

 

এদিন সকালে পরিত্রাণ’র তালা অফিস থেকে শুরু হওয়া র‌্যালী উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শেখ সফিকুল ইসলাম। দলিত নেত্রী
স্বরস্বতী দাসের সভাপতিত্ব ও পরিত্রাণ’র কর্মসূচী সমন্বয়কারী মো. রবিউল ইসলাম’র সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে দলিত কমিউনিটির প্রতিনিধি কংকোনা দাস, পূর্নিমা দাস, দলিত ইম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন এর প্রতিনিধি
বিপ্লব মন্ডল, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার প্রতিনিধি জুয়েল সরকার, মনিশংকর হালদার, মধুসুদন দাস, পরিত্রাণ এর প্রতিনিধি দীপক চক্রবর্ত্তী, উৎস দাস, সম্পা দাস, রতœা ও রিপন দাস প্রমুখ বক্তব্য রাখেন।

 

পক্ষকাল ব্যাপী প্রচারাভিযানের অংশ হিসেবে সমাপনী দিনে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরে বলেন- বাংলাদেশে বসবাসরত প্রায় ১ কোটি দলিত মানুষের সমস্যা, বৈষম্য আর বঞ্চনার বিষয়টি সমাধানের দায়ভার রাষ্ট্রকেই নিতে হবে। অনতিবিলম্বে বৈষম্য বিলোপ আইন ও প্রয়োজনীয় সংস্কারসহ পাশ করতে হবে। দলিতদের সাংবিধানিক মর্যাদা রক্ষা করতে হবে এবং সমাজ ও রাষ্ট্র বির্নিমানে দলিতদের অবদানকে স্বীকৃতি প্রদান করে বৈষম্যহীন ও সমতা ভিত্তিক সমাজ বিনির্মাণ করতে হবে।

 

দলিত জনগোষ্ঠীর ভুমিহীনদের মাঝে খাস জমি প্রদান সহ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে দলিত নারীদের জন্য আসন বরাদ্দ করার দাবী জানানো হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com