• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪৩
সর্বশেষ :
উপজেলায় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন তালার শেখ ইয়াসিন আলী সাতক্ষীরা সদরে অদম্য নারী পুরস্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা শ্যামনগরে এডিস মশা নির্মূলে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ঈদকে ঘিরে দেবহাটার দর্জিদের ব্যস্ততা, রাত জেগে চলছে পোশাক তৈরির কাজ মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন

আশাশুনিতে বেগম রোকেয়া দিবস পালিত

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ২৭১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
আশাশুনিতে বেগম রোকেয়া দিবস পালিত

আশাশুনিতে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, জয়ীতাদের সম্মাননা ও ঋণের চেক প্রদান করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমানের সঞ্চালনায় ও ব্যবস্থাপনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন খুলনার উপসহকারী পরিচালক মোঃ মহসীন আলী, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, পিআইও আমিরুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা ফা খাতুন, রক্ত করবীর পরিচালক কামরুনাহার কচি, জয়ীতা জয়ন্তিকা রানী মন্ডল প্রমূখ।
আলোচনা শেষে জয়ীতা অর্থনৈতিক সাফল্য অর্জনকারী জয়ন্তিকা রানী মন্ডল ও সমাজ উন্নয়নে অসামান্য দৃষ্টান্তকারী প্রভা চক্রবর্তীকে ক্রেষ্ট উপহার ও গবাদি পশু, পোল্ট্রি খামার, ছাগল পালন, ছিট কাপড় ব্যবসায়ী এবং বিভিন্ন প্রকার ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে মোট ৩৪ জনকে ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকা করে সর্বমোট ১২ লক্ষ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com