• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:০৭
সর্বশেষ :
দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক দেবহাটায় জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত শ্যামনগরে ভাইরাস আক্রান্ত ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু নারায়ণগঞ্জে জাতীয় কণ্যাশিশু দিবস পালিত তালায় সার ডিলার নিয়োগে বঞ্চনার শিকার ছাত্রদল নেতা জুয়েল: নেপথ্যে বারবার অবমূল্যায়নের ইতিহাস একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি : সুমন চৌধুরী পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্রদ্ধা আর ভালবাসায় মাগুরার ৪জন শহীদ বীর মুক্তিযোদ্ধা’কে স্বরণ

নিজস্ব প্রতিনিধি / ৩১৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
মাগুরার ৪জন শহীদ বীর মুক্তিযোদ্ধা'কে স্বরণ

শ্রদ্ধা আর ভালবাসায় প্রতি বছরের ন্যায় এবার ও সাতক্ষীরা তালার মাগুরা ইউনিয়নের ৪ জন শহীদ বীর মুক্তিযোদ্ধাকে স্বরন করলো জাতি।

 

১৫ ডিসেম্বর এই দিনে ১৯৭১সালের ১৫ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর হাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে শহীদ হন তালার বাতুয়াডাঙ্গার শহীদ সুশীল সরকার, মাগুরার আবুবক্কর, আব্দুল আজিজ ও আবুল হোসেন শহীদ হন। সেই থেকে স্বাধীনতার ৫৩ বছরে প্রতি বছর এই দিনে জানি এই শহীদদের শ্রদ্ধাভরে স্বরন করে। তাদেরকে সেই সময এই মাগুরার ক্ষত্রিয় পাড়ায দাফন করা হয়। তারই ধারাবাহিকতায প্রতিবছর এই দিনে জাতি তাদের কে স্বরন করে থাকে। তাদের স্বরণে রবিবার সকালে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে ৪জন শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্বরনে আলোচনা সভা ও তাদের মাজারে পুস্প অর্পণ করার মধ্য দিয়ে শ্রদ্ধাভরে স্বরন করা হয়। এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

মাগুরা ইউপি চেয়ারম্যান গনেষ দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল আমিন ।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা এল জি ই ডি কর্মকর্তা রথীন্দ্রনাথ হালদার এলজিইডি কর্মকর্তা বিজন কুমার মন্ডল, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ময়নুল ইসলাম, তালা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান শাহিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেতা আব্দুল কাদের, ছাত্রী প্রতিনিধি ফাইমা হোসেন ফুল, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ারদার শিক্ষক সরকার নিহার রজ্ঞন, তালা থানা ছাত্র দলের সদস্য সচিব এস কে ফারুক হোসেন, মাগুরা ইউনিয়নের ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন সহ স্হানীয় নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com