• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৫৩
সর্বশেষ :
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান সমাজকল্যাণ সহায়তা কর্মসূচি প্রথম বর্ষ সমাপ্তি ও অগ্রগতি বিষয়ক কর্মশালা হরমুজ প্রণালীতে মাইন পুঁতছে ইরান, এই খবরে ইউরোপের বাজারে চরম হাহাকার পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক

তালায় বার্ষিক জলবায়ু অভিযোজন সমাবেশ অনুষ্ঠিত

মোঃ তাজমুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২০৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
বার্ষিক জলবায়ু অভিযোজন সমাবেশ

রবিবার (২২ ডিসেম্বর) সকালে তালার শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টার অফিসে “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের মুখোমুখি অরক্ষিত মানুষের সহনশীলতা শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় বার্ষিক জলবায়ু অভিযোজন সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী পরিচালক আশরাফুন্নাহার আশা। জলবায়ু পরিবর্তন বিষয়ক নেটওয়ার্কের সহ-সভাপতি অধ্যাপক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা।

 

মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের মূল বিষয় তুলে ধরেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের কর্মকর্তা মোঃ ফয়সাল। এ সময় জলবায়ু নেটওয়ার্কিং কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, অধ্যাপক অচিন্ত্য সাহা, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, সাবেক ইউপি সদস্য রাশেদ সানা, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলিফিকার রায়হান, সহঃ অধ্যাপক কামরুজ্জামান, শেখ সেলিম আক্তার স্বপন, দিলীপ সানা, সাবিনা খাতুন, গুলশাহানারা খাতুন, মানছুরা খাতুন, আব্দুল আজিজ, গাজী শহীদুল্লাহ, আফজাল হোসেন, আব্দুল আলীম, মোবারক হোসেন, তোহা খান, টুম্পা খাতুন, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের কর্মসূচী সমন্বয়কারী কাজী বাবর আলী, হাসি রানী কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব, উদ্যোগ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

এছাড়া বৃক্ষরোপণ কার্যক্রমসহ সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে জলবায়ু পরিবর্তন মোকাবিলার করণীয় নির্ধারণ করা হয়। স্থানীয় নেতৃস্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম স¤প্রসারণের আহŸান জানান। এ ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে বলে জানান বক্তারা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com