• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:২১
সর্বশেষ :
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান সমাজকল্যাণ সহায়তা কর্মসূচি প্রথম বর্ষ সমাপ্তি ও অগ্রগতি বিষয়ক কর্মশালা হরমুজ প্রণালীতে মাইন পুঁতছে ইরান, এই খবরে ইউরোপের বাজারে চরম হাহাকার পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক

সুন্দরবন উপকূলীয় নদীতে রেনু আহরণ করে জীবন জীবিকা নির্বাহ অসহায় নারীদের 

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১৭৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
রেনু আহরণ করে জীবন জীবিকা নির্বাহ অসহায় নারীদের 

উপকূলীয় মাদার নদী,খোলপেটুয়া নদী,কবোতক্ষ নদী, মালঞ্চ নদী,চুনা নদী ও নাম না জানা অধিকাংশ নদীগুলোতে গরীব অসহায় নারীরা নেটজাল দিয়ে বাগদা  রেনু আহরণ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করছে। তাদের মধ্যে অধিকাংশ নারীরা বাঘ বিধবা, স্বামী পরিত্যক্তা, স্বামী ফেলে যাওয়া ও অসহায় নারী।
খোলপেটুয়া নদীতে বাগদা রেনু আহরণ করে জীবিকা নির্বাহ করা গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের কদবানু জানান, তার ২টা কন্যা সন্তান হওয়ার পর তার স্বামী তাকে রেখে অন্য একটা বিয়ে করে কোথায় চলে গেছে তার আজও কোন খোঁজ পেলেনি, আজ ৭ বছর নদীতে নেট জাল টেনে বাগদার রেণু ধরে তা বিক্রি করে কোন রকমে বেঁচে আছি। মেয়ে ২টা নিয়ে বাবার ভিটায় ঠাই পেয়েছি।
চুনা নদীতে নেটজাল টেনে কোন রকমে জীবিকা নির্বাহ করা বাঘ বিধবা আমেনা খাতুন জানান,বিগত ১০ বছর পূর্বে তার স্বামী সুন্দরবনে বাঘের আক্রমণে নিহত হয়। সেই থেকে নদীতে নেট জাল টেনে ৩টা বাচ্চা নিয়ে কোন রকমে বেঁচে আছি। বর্তমানে একটি ছেলে একটু আয় রোজগার করতে শিখেছে। বর্তমানে দুই বেলা দু মুঠো খেতে পারছি। তবে এখনো নদীতে জালটানা বন্ধ করতে পারেনি।
রমজাননগর ইউনিয়নের দীপ বিশিষ্ট গোলা খালীর পারে বসবাসরত মাধবী রানী জানান, তার স্বামীর একা আয়ে ৫ জনের সংসার চলেনা তাই নদীতে জাল টেনে যে কয় টাকা পাই উহাতে স্বামীর অনেক উপকার আসে। উল্লেখ্য সুন্দরবন পশ্চিম জোন সাতক্ষীরা রেঞ্জের ৪টি স্টেশন বুড়িগোয়ালিনী, কদমতলা, কৈখালী ও কোবাদক থেকে সুন্দরবনের মধ্যে বাগদার রেনু আহরণের পারমিট বন্ধ হওয়ায় বর্তমানে সুন্দরবন উপকূলীয় লোকালয়ে নদীগুলোতে বাগদার রেনু আহরণ ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com