• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৩
সর্বশেষ :
শ্যামনগরে এডিস মশা নির্মূলে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ঈদকে ঘিরে দেবহাটার দর্জিদের ব্যস্ততা, রাত জেগে চলছে পোশাক তৈরির কাজ মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

বাংলাদেশ থেকে স্বৈরাচার পালিয়ে গেলেও দেশ ও সমাজকে অস্থির করার জন্য বিভিন্ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে  জামায়াতে ইসলামীর আমীর

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ৩৯৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
জামায়াতে ইসলামীর আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, স্বৈরাচার পালিয়ে গেলেও এই দেশ ও সমাজকে অস্থির করার জন্য তাদের দোষররা বিভিন্ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। আমরা ঐক্যবদ্ধ আছি। তাদের সকল চক্রান্ত ব্যর্থ হয়েছে, আগামীতেও ব্যর্থ হবে।

 

তিনি গত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, তারা বলেছিল বাংলাদেশ নাকি বিশ্বে উন্নয়নের রোল মডেল। আসলে উন্নয়নটা তাদের হয়েছে জনগণের না। গত সরকারের শাষনামলে খুন,গুম ও লটতরাজের সমালোচনা করে বলেন ভারতের কাছে তারা বাংলাদেশকে বন্ধক (ইজারা) দিয়েছিল। আসলে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেননা, তিনি ছিলেন সেবাদাসী। ভারতের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে আমরা আপনাদের সম্মান করি, আপনারাও আমাদের সম্মান করতে শিখুন।

 

ভারত থেকে চোখ রাঙাইয়া বাংলাদেশকে শাসনের চিন্তা বাদ দেওয়ার হুশিয়ারি দিয়ে তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ বুক পেতে ডানা মেলে বলেছিল-বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। তিনি বলেন, এ জাতি বুক পেতে গুলি খেতে শিখেছে, বলে তিনি বলেন, এ জাতিকে ভয় দেখাবেননা। আমাদের ১০ কোটি যোদ্ধা রয়েছে।

 

বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সকাল ৭ টায় খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল মোড়ে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এসময় তিনি আরো বলেন, আমাদের এই দেশকে বিগত দিনে যারা শাসন করেছেন একটানা সাড়ে ১৫ বছর, তারা এ দেশকে না সাজিয়ে নিজেদেরকে সাজিয়েছে। দেশের মানুষের হাতে কাজ তুলে দেয়ার পরিবর্তে দেশের মানুষের রিজিক তারা তুলে নিয়েছে।

 

সেখানে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, ও সাতক্ষীরা জেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম মুকুল প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com