• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৩০
সর্বশেষ :
ঢাকাস্থ দেবহাটা সমিতির বার্ষিক মিলনমেলা ও “ইছামতি” স্মরনিকার মোড়ক উন্মোচন সংবাদ প্রকাশের পর শাখরা-কোমরপুর ব্রিজ সংস্কারে উদ্যোগ, মাঠে পরাজিত এমপি প্রার্থী আব্দুর রউফ তালা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সেলিম, সম্পাদক ফারুক, সাংগঠনিক জাহাঙ্গীর সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে ডাকাত সন্দেহে ফাঁকা গু*লি, অ*স্ত্র উদ্ধার দেবহাটায় বোয়ালমারী খাল খনন কর্মসূচীর উদ্বোধন কয়রার জায়গীর মহলে জোর পূর্বক জমি দ*খ*ল না.গঞ্জ সদরে ৮ প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে ব্যবসা সামগ্রী বিতরণ দেবহাটায় পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত খুলনায় বাংলা নববর্ষ বরণে জেলা প্রশাসনের বৈশাখী শোভাযাত্রার আয়োজন দেবহাটায় জ্বালানি তেল বিক্রয় কার্যক্রম পরিদর্শনে ইউএনও

শ্যামনগরে প্রতিপক্ষের হা ম লায় নারী-পুরুষ সহ আহত- ৩

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১৯৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
আহত

শ্যামনগরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষ সহ ৩ ব্যক্তি গুরুতর আহত হয়ে  শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১০ টায় উপজেলার মাজাট অনন্তপুর গ্রামে ।
আহতরা হলেন- মাজাট অনন্তপুর গ্রামে সিরাজুল শেখের স্ত্রী রোকেয়া(৪০), শেখ মোহাম্মাদ আলীর পুত্র আল মামুন (৩৪) ও মৃত ইছাক শেখের ছেলে সিরাজুল শেখ।
এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। আহত আল মামুন জানান, বাড়ির পাশে দীর্ঘদিন ভোগদখলীয় সম্পত্তিতে কাজ করার সময় প্রতিপক্ষ একই গ্রামে জিন্নাতের ছেলে আনিস ও মিজানের নেতৃত্ব ৫/৬ জন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
এসময় ঘটনাস্থলে আমরা গুরুতর আহত হই। উক্ত সম্পত্তি বর্তমানে আদালতে বিচারাধীন। তাছাড়া প্রতিপক্ষরা কোটের আইন অমান্য করে বে-আইনিভাবে আমাদের উপরে হামলা করে। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আহতদের উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমরা তদন্ত পূর্বক বিষয়টি প্রতিকারের দাবি জানাচ্ছি।
শ্যামনগর থানার ওসি মোল্যা হুমায়ন কবীর বলেন, অভিযোগ পেয়েছি  তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com