• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১১
সর্বশেষ :
শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নওয়াপাড়া ইউনিয়নে ভিজিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শ্যামনগর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন কবে, সংসদে জানালেন মির্জা ফখরুল শ্যামনগরে ভিক্ষুকের সম্পত্তি দ*খল ও প্রা*ণ*না*শের হু*মকির অভিযোগ নারায়ণগঞ্জে ব্র্যাকের শিখন তরীর উদ্বোধন

ডুমুরিয়ায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ৩০২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
ডুমুরিয়ায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

খুলনার ডুমুরিয়ার জিয়ালতলা পদ্মবুনিয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, খালটির পুনঃখনন সম্পন্ন হলে ওই এলাকার জলাবদ্ধতা দূর হবে, শুকনো মৌসুমে খালে পানি থাকবে এবং খালের পানি ব্যবহার করে ১২০৬ টি কৃষক পরিবারে ২২০০ একর কৃষি জমি সেচের আওতায় আসবে। এছাড়া ফসল উৎপাদন
বাড়বে, ভূগর্ভস্থ পানির ব্যবহার কমবে। খালের পানিপথ এবং পাড় ব্যবহার করে ফসল উৎপাদনের জন্য কৃষিজ উপকরণ পরিবহন এবং কৃষক হাসিমুখে উৎপাদিত ফসল ঘরে তুলতে পারবে।

 

বিষয়টি বিবেচনায় নিয়ে রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায়, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্প এ উদ্যেগ গ্রহণ করেছে। এর আগে ডুমুরিয়া উপজেলায় সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্প আরো ৫টি খাল পুনঃখনন সম্পন্ন করেছে।

 

বুধবার ডুমুরিয়া উপজেলার জিয়ালতলা গ্রামে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল- আমিন।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুর রহমান, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা, উপজেলা কৃষি অফিসার ইসাদ ইবনে আমীন, ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান, উত্তরণ কর্মকর্তা ইকবাল হোসেন, ফাতেমা হালিমা, শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য, সমরেশ সরকার প্রমুখ। বে-সরকারি উন্নয়ন সংস্থা সলিডারিডাড এর অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বে-সরকারি সংস্থা উত্তরণ।

 

খালটির পুনঃখনন সম্পন্ন হবার পর এলাকাবাসীকে নিজ উদ্যেগে খালটির রক্ষণাবেক্ষণ করতে হবে বায়োডায়ভার্স বাঁচিয়ে রাখার স্বার্থে খালে গাছ লাগাতে হবে, খালে বাঁধ দেওয়া যাবে না, নেট পাটা এবং কারেন্ট জাল ব্যাবহার
করে দেশী এবং মা মাছ ধক্ষংস করা যাবে না।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com