• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১১
সর্বশেষ :
পাটকেলঘাটা বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন শতবর্ষী আছিয়া বেগমের বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীনের ৩১তম শাহাদাত দিবস উপলক্ষে বিডিএফ প্রেসক্লাবে স্বরনসভা ও মোনাজাত পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত আশাশুনিতে পুলিশের অভিযানে নকল দুধ তৈরি করার মেডিসিনসহ ট্রাক জব্দ শ্যামনগরে ব*জ্রপাতে জেলের মৃ*ত্যু শ্যামনগরে ম*রা কাঁকড়ার দুর্গন্ধে অ*তিষ্ঠ এলাকাবাসী, জরুরি হস্তক্ষেপ কামনা কূপে পড়া ছাগল তুলতে গিয়ে একে একে চার জনের মৃ*ত্যু সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশিপ পাওয়ায় আসাদুজ্জামান ও তানজিরকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবীবকে বিডিএফ প্রেস ক্লাবের ফুলেল শুভেচ্ছা

পাটকেলঘাটা বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি / ১৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২১ জুন, ২০২৬

সাতক্ষীরা পাটকেলঘাটা থানার বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত ১২ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আব্দুল আহাদ।

রবিবার (২১ জুন ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি চূড়ান্ত করা হয়। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং একটি আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

‎অনুষ্ঠানে সভাপ্রতিত্ব করেন সাতক্ষীরা জেলা কৃষক দল সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আলী হোসেন। নবগঠিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

‎নবনির্বাচিত সভাপতি আব্দুল আহাদ বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং সরকারের শিক্ষা-সংক্রান্ত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা নিয়ে কাজ করব।

 

সাবেক ইউপি সদস্য শেখ আজিজুর রহমান বলেন, বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সমন্বিত সহযোগীতা কামনা করেন।

 

‎নবগঠিত কমিটির সদস্যরা হলেন–সভাপতি আব্দুল আহাদ, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাশ, দাতা সদস্য গোলাম নবী, বিদ্যোৎসাহী সদস্য মোঃ খলিলুর রহমান ও লিমা খাতুন , শিক্ষক প্রতিনিধি মনোয়ারা খাতুন, অভিভাবক সদস্য শাহাবুদ্দীন,বিষ্ণু প্রিয়া দাশ,রাজিয়া খাতুন,মোঃ আব্দুর রশিদ,আজিবর রহমান,সহ-সভাপতি মোঃ রুস্তম আলী।

 

‎এদিকে নতুন কমিটি গঠনের খবরে বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উৎসাহ ও ইতিবাচক সাড়া দেখা গেছে।

 

স্থানীয়রা আশা করছেন, নবগঠিত কমিটির কার্যকর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।

 

অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ, অভিভাবক বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com