• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫০
সর্বশেষ :
ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত মালচিং পেপারে তালায় অমৌসুমী তরমুজ চাষে সাফল্য, ২১ বিঘায় ২৮ কৃষকের স্বপ্ন

আশাশুনির বড়দল ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ৯১৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
বড়দল ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় ইউনিয়নের মাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বড়দল ইউনিয়ন বিএনপির আয়োজনে সম্মেলনে সভাপতিত্ব করেন, ইউনিয়ন বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম মন্টু। সদস্য সচিব আরিফুল ইসলাম বকুলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির সাবেক উপজেলা আহবায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, যুবদল সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, সিনিঃ যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম, যুগ্ম আহবায়ক রবিউল আওয়াল ছোট, সদর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক নূরে আলম সরোয়ার লিটন, কৃষক দল সদস্য সচিব আঃ কাদের, যুবদল যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান, শফিউল আলম সুজন, সরদার রুহুল আমিন, তরুন দল আহবায়ক ইব্রাহিম, জাসাস আহবায়ক আসাদুজ্জামান, বড়দল ইউনিয়ন যুবদল আহবায়ক শরিফুল ইসলাম, সদস্য সচিব হাসান মোল্যা।

 

উপজেলা নির্বাচন কমিশনার আঃ আলিম ও রবিউল আওয়াল ছোটর উপস্থিতিতে নির্বাচন কমিশন প্রধান শেখ আঃ রশিদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে আজহারুল ইসলাম মন্টু ও সাধারণ সম্পাদক পদে আরিফুল ইসলাম বকুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪৯০ জন ভোটারের মধ্যে ২৯৭ জন ভোটার ভোট প্রদান করেন। যার মধ্যে ২৩৩ ভোট পেয়ে আবু হুরায়রা মামুন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে রবিউল ইসলাম ৪৬ ভোট ও কামরুল ইসলাম ১০ ভোট পেয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com