• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১০
সর্বশেষ :
আজ ঐতিহাসিক ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাতক্ষীরায় মানবতার দৃষ্টান্ত ডা. বলরাম বিশ্বাস, ১০ হাজার প্রতিবন্ধীকে দিয়েছেন বিনামূল্যে চিকিৎসাসেবা আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকবো: গু*লিতে নি*হ*ত সেনাসদস্যের স্ত্রী মাগুরায় প্রাচীন ঐতিহ্য লাঠি খেলা দেখতে নারী পুরুষের উপচে পড়া ভিড় মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওসি শাহিদুর রহমানের এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্তা শারমিন জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক সাতক্ষীরা খবর পত্রিকার শুভ উদ্বোধন দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন ২ এর শুভ উদ্বোধন পাঁচ ধাপে ইউপি নির্বাচন: ইসি’র নতুন রোডম্যাপ ও মাঠপর্যায়ে বিশেষ নির্দেশনা পরীমনির বিরুদ্ধে গ্রে*ফ*তারি পরোয়ানা

কালিগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ সাতক্ষীরা / ৪৫১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সুন্দরবন দিবসে বাঁছাই সুন্দরবন বন্ধ করি প্লাস্টিক দূষণ এই স্লোগানকে সামনে রেখে রূপান্তরের সহযোগিতায় কালিগঞ্জে র‌্যালি আলোচনা সভা ও চিত্র অংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার ১৪ ফেব্রুয়ারি বেলা ১০টায় এ উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।পরে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সুন্দরবন অ্যাকাডেমির আয়োজনে অনুষ্ঠিত সভায় কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারবালা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, এছাড়া বক্তব্য রাখেন  উপজেলা যুব ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, যুব ফোরামের সদস্য সচিব মারুফ হোসেন প্রমুখ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন শুধু আমাদের নয়, এটি পৃথিবীর সম্পদ। সুন্দরবনকে রক্ষায় প্লাস্টিক ও পলিথিন নিষিদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুন্দরবনের অস্তিত্বে দক্ষিণ বঙ্গের মানুষের ভালোবাসা মমতা লেপ্টে রয়েছে। দক্ষিণের মানুষ বিশ্বাস করে সুন্দরবন তাদের মায়ের মত আগলে রেখেছে। সেই সুন্দরবনকে নিরাপদ রাখতে হলে মানুষকে সচেতন হতে হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com