• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১৪
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত সংস্কারের অভাবে মরণফাঁদে শাহাপুর-দৌলতপুর সড়ক, ভোগান্তিতে লাখো মানুষ বিশ্বকাপে মেসির ১৭তম গোল, এগিয়ে গেল আর্জেন্টিনা তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন বোয়ালমারী খাল পুনঃখনন কাজের মানে সন্তুষ্ট এলাকাবাসী, বৃক্ষরোপণে সুরক্ষার দাবি দেবহাটা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রনোদনা কর্মসূচীর গাছের চারা বিতরন পাটকেলঘাটায় ৪ বোতল উইনকোরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পাটকেলঘাটা বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন শতবর্ষী আছিয়া বেগমের বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা

মণিরামপুর থানা ঘেরাও করে বিএনপির নেতাকর্মীদের বি ক্ষো ভ কর্মসূচী পালন

নূরুল হক, মনিরামপুর প্রতিনিধি / ৪৭৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

মণিরামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা থানা ঘেরাও করে থানা ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। বিগত সরকারের আমলে থানায় ধরে এনে শত শত বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলায় জেলহাজতে পাঠানো হতো। দিনের পর দিন মিথ্যা মামলায় হাজতবাস করতে হয়েছে। অথচ সুনির্দ্দিষ্ট অভিযোগে আসামি ধরে এনে থানা থেকে ছেড়ে দেয়া হচ্ছে। থানার ওসির বিরুদ্ধে এসব অভিযোগ এনে এ ঘেরাও কর্মসুচী ও বিক্ষোভ সমাবেশ করেছে।

 

রোববার সন্ধ্যায় এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দীক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা যুবদলের আহবায়ক মোতাহরুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক বিল্লাল গাজী, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইউনুস আলী জুয়েল, সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কামরুজ্জামান, সদস্য সচিব মাসুদ গাজী প্রমুখ।

 

এ সময়ে বক্তারা বলেন, সম্প্রতি গাঁজাসহ দুইজনকে আটক করে মণিরামপুর থানা পুলিশ। রোববার সকালে তাদের ছেড়ে দেয়া হয়। এছাড়াও আরও ৪জনকে সুনির্দ্দিষ্ট অভিযোগে আটক করা হলেও তাদেরকে ছেড়ে দেয়া হয়। গত দুই দিনের ব্যবধানে ৭জনকে থানায় ধরে আনা হয়। কিন্তু রাতের অন্ধকারে রহস্যজনক কারণে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

 

তারা আরও বলেন, আসামি ছেড়ে দেয়া বন্ধ না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com