• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:১৮
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

দেবহাটায় জাতীয় ভোটার দিবসে র‍্যালী ও আলোচনা সভা

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২৫৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২ মার্চ, ২০২৫
Oplus_131072

দেবহাটায় জাতীয় ভোটার দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২ মার্চ সকাল সাড়ে ১০টায় দিবসটি পালনে উপজেলা নির্বাচন অফিস প্রাঙ্গন থেকে একটি র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

 

পরে উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিসে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হোসেন।

 

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি রায়হান কবির, মুজাহিদ বিন ফিরোজ ও ইমরান বাশার, উপজেলা নির্বাচন অফিসের শ্যামল কুমার প্রমুখ।

 

সভায় ভোটার তালিকা হালনাগাদে সঠিকভাবে তথ্য সংগ্রহ ও পূরন করা এবং ভোটের প্রতি সাধারন মানুষের আস্থা ফিরিয়ে আনতে সকলকে সচেতন করার আহবান জানানো হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com