• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৯
সর্বশেষ :
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ নগরঘাটায় ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের ফাইনালে পাঁচপাড়া দল চ্যাম্পিয়ন সখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ কেশবপুরে ট্রাকের ধাক্কায় হাবিবের গাড়ি দুমড়েমুচড়ে, প্রাণে বাঁচলেন দেবহাটা উপজেলা প্রশাসন কাপ ফুটবলের ফাইনালে থানা একাদশের জয় জাতিসত্তার স্বর ও বাঙালির আত্মপরিচয়ের কবি মুহম্মদ নূরুল হুদার শুভ জন্মদিবস না.গঞ্জ সদরে উন্নয়ন কাজ যথাসময়ে বাস্তবায়নে এলজিইডির ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত পাটকেলঘাটায় দিনের বেলায় সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান: ওটি-প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ

১০ দিনেও শুরু হয়নি গোয়ালডাঙ্গা বাজারের ওয়াবদা রাস্তার কাজ

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ৩৬৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারের ওয়াবদা রাস্তা ভাঙ্গনের ১০ দিনও শুরু হয়নি বাঁধের কাজ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মুখে শুনতে হচ্ছে আশ্বাসের বাণী, এদিকে নির্ঘুমে রাত কাটাচ্ছে এলাকাবাসী। পাওবো’র গাফিলতির কারণে এমনটাই হচ্ছে অভিযোগ তাদের।

 

উল্লেখ্য গত ১০ দিন আগে গোয়ালডাঙ্গা বাজারের ওয়াবদা রাস্তা প্রায় ৪০০ ফুট ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে গেছিল। ভাঙ্গনের পার্শ্ববর্তী ফাটল দেখা দিয়েছিল। সেই ফাটল গুলোও ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে যায়।

 

গত ১০দিন আগের ছাড়া আরো ৫০০ ফুট রাস্তা ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। দ্রুত বেড়িবাঁধ নির্মাণের কাজ না করলে আগামী পূর্ণিমার গণে ভেঙে লবণাক্ত পানি ঢুকে বড়দল, খাজরা ও আনুলিয়া তিন ইউনিয়ন প্লাবিত হতে পারে। ক্ষতি হতে পারে আশাশুনি উপজেলার প্রাণকেন্দ্র গোয়ালডাঙ্গা বাজার। যে বাজারে মোট ৩৫০ থেকে ৪০০ শত দোকান রয়েছে।

 

বাজারের নির্মাণাধীন ছাওনি, আল আকসা জামে মসজিদ, গোয়ালডাঙ্গা বাজারসহ পার্শ্ববর্তী জামে মসজিদ, ইসলামী ব্যাংক, ফকিরবাড়ি মাধ্যমিক বিদ্যালয় সহ তিন ইউনিয়নের কয়েক হাজার বিঘা জমির বোরো ধান ও শত শত বিঘা জমির তরমুজ চাষ সহ বহু মৎস্য ঘের।

 

উল্লেখ্য গত বছর মরা মরিচ্চাপ নদী খননের পর বছর না যেতেই দেখা দিয়েছে এ ভয়াবহ ভাঙ্গন।

 

ইতিমধ্য গত মঙ্গলবার আশাশুনি সদরে মানিকখালী চরে ও বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজার মরিচ্চাপ নদীর বেড়ী বাঁধ ভাঙ্গন স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের এসও আশিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন।

 

পরিদর্শনকালে উপ-বিভাগীয় প্রকৌশলী আশিকুর রহমান বলেন, এটি পাওবোর রাস্তা না। এ রাস্তাটা নদী খননকৃত মাটি তবুও এটি নদী রক্ষা বাঁধ। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জরুরি ভাবে জিও ব্যাগ দিয়ে কাজ করে আটকানোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com