• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৪২
সর্বশেষ :
তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন বোয়ালমারী খাল পুনঃখনন কাজের মানে সন্তুষ্ট এলাকাবাসী, বৃক্ষরোপণে সুরক্ষার দাবি দেবহাটা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রনোদনা কর্মসূচীর গাছের চারা বিতরন পাটকেলঘাটায় ৪ বোতল উইনকোরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পাটকেলঘাটা বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন শতবর্ষী আছিয়া বেগমের বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীনের ৩১তম শাহাদাত দিবস উপলক্ষে বিডিএফ প্রেসক্লাবে স্বরনসভা ও মোনাজাত পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত আশাশুনিতে পুলিশের অভিযানে নকল দুধ তৈরি করার মেডিসিনসহ ট্রাক জব্দ

আশাশুনির কালকীর স্লুইস গেটে পলি মাটি জমে থাকায় ১০ হাজার বিঘা জমির ফসল মাইর

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ২২৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫

আশাশুনির কালকীর স্লুইস গেটে পলি মাটি জমে থাকায় প্রায় তিন বছর ধরে ১০ হাজার বিঘা জমির ফসল মাইর। তিন বছরে একাধিকবার মানববন্ধন, সংবাদ সম্মেলন সহ বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ করার পরেও দেখার কেউ হইনি এমনটাই অভিযোগ দুই ইউনিয়নের ১০ গ্রামের মানুষের।

 

জরুরী ভাবে স্লুইস গেটের সামনে ও ভিতর থেকে পলি মাটি অপসারন না করা হলে বড়দল ইউনিয়নের উত্তর বড়দলের আংশিক, মধ্যম বড়দলের সম্পুর্ন, পাঁচপোতা, দক্ষিণ বাইনতলা, মধ্যম বাইনতালা, মাদিয়া, হিতালবুনিয়া, লক্ষীখোলা ও মুরারিকাটির আংশিক এবং খাজরা ইউনিয়নের ফটিকখালী, খালিয়া, রাউতাড়া, পিরোজপুর, দূর্গাপুর, গজুয়াকাটি, চেউটিয়া গ্রাম ও বিলে হাজার হাজার বিঘা ধানের জমি ও মৎস্য ঘের পানির নিচে তলিয়ে জলাবদ্ধতা হয়ে আবদ্ধ থাকে। বড়দল ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা মাষ্টার আব্দুল ওহাব মোল‍্যা ও খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু সহ এলাকাবাসী জানান, আমাদের এক ফসলি জমি, একমাত্রই পানি নিঃষ্কাশনের রাস্তা এই কালকীর স্লুইস গেটটি। তাই প্রতি বছরের ন্যায় এ বছরেও মানববন্ধন সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে। কিন্তু তার কোন ভালো ফলাফল আমরা পাইনি।

 

আরো যানান অনেকেই ফসল উৎপাদন না করতে পেরে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। আবার কেউ কেউ বিকল্প কর্মসংস্থানের জন্য ঢাকা সহ বিভিন্ন ইট ভাটায় চলে গেছে।

 

কালকীর স্লুইস গেটের বাইরে ও ভিতরে ২কিঃ মিঃ খাল খনন না করলে সামনে বর্ষা মৌসুমে আবার জলাবদ্ধতায় ভুগতে হবে আমাদের। বড়দল ও খাজরা ইউনিয়নের দশ গ্রামের দশ হাজার বিঘা জমির ফসল উৎপাদন করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী ভাবে আশু হস্তক্ষেপ কামনা করেছেন দশ গ্রামবাসী।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com