• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৪৩
সর্বশেষ :
তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন বোয়ালমারী খাল পুনঃখনন কাজের মানে সন্তুষ্ট এলাকাবাসী, বৃক্ষরোপণে সুরক্ষার দাবি দেবহাটা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রনোদনা কর্মসূচীর গাছের চারা বিতরন পাটকেলঘাটায় ৪ বোতল উইনকোরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পাটকেলঘাটা বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন শতবর্ষী আছিয়া বেগমের বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীনের ৩১তম শাহাদাত দিবস উপলক্ষে বিডিএফ প্রেসক্লাবে স্বরনসভা ও মোনাজাত পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত আশাশুনিতে পুলিশের অভিযানে নকল দুধ তৈরি করার মেডিসিনসহ ট্রাক জব্দ

দেবহাটায় সরকারী যাকাতের অর্থ বিতরন ও উদ্বুদ্ধকরন সেমিনার

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২৪৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫

দেবহাটায় সরকারী যাকাত ফান্ডের অর্থ বিতরন ও উদ্বুদ্ধকরন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সোমবার ১০ মার্চ দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই যাকাতের অর্থ বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউণ্ডেশনের সুপারভাইজার শামছুর রহমান।

 

প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

 

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক দেবহাটা উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাইফুদ্দীন ইয়াহিয়া, মাওলানা ফজর আলী, মাওলানা নুরুল ইসলাম, আব্দুল মোমিন, নারগিস আকতার, মাওলানা মুরাদ হোসেন ও হাফেজ জামিনুর রহমান প্রমুখ।

 

অনুষ্ঠানে জানানো হয় যাকাত ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে একটি। পবিত্র কুরআনে নামাযের পাশাপাশি ৩৪বার যাকাত প্রদানের কথা বলা হয়েছে, তাই সামর্থ্যবান সকলের যাকাত প্রদান বাধ্যতামূলক। অনুষ্ঠানে উপজেলার ১৪জন ব্যক্তিকে ৬২ হাজার ২শত টাকা যাকাতের অর্থ প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com