• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২০
সর্বশেষ :
ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অ*গ্নি*কা*ণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি দেবহাটায় নবনির্বাচিত এমপি আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল শ্যামনগরে ভুয়া নামজারি রদের দাবিতে সহকারী কমিশনার বরাবর অভিযোগ কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হা*মলার প্রতিবাদে মানববন্ধন ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূগর্ভ থেকে অ*বৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনি শ্যামনগরে জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুর সাহা পাড়ায় রাতের আধারে অগ্নি সংযোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার পাটকেলঘাটায় মাদকাসক্ত পুত্রকে ত্যাজ্য করলেন পিতা

সাতক্ষীরার নলতায় কিশোরকে জ বা ই করে হ ত্যা চেষ্টার অভিযোগ

হাফিজুর রহমান শিমুল / ২০৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

সাতক্ষীরার কালিগঞ্জের নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের আব্দুল মালেক শেখের পুত্র আব্দুস সামাদ (১৭) কে জবাই করে হত্যার চেষ্টা করেছে একই গ্রামের রেজাউল পাড়ের পুত্র শরিফুল ইসলাম অমিত পাড় (১৯)।

 

ঘটনাটি মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় নলতার ইন্দ্রনগর হুসাইনাবাদ জামে মসজিদের সামনেই ঘটেছে। আহত আব্দুস সামাদকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

জানা যায়, সন্ধ্যায় ইন্দ্রনগর হুসাইনিয়া জামে মসজিদ থেকে ইফতার করে নামায শেষে আব্দুস সামাদ বাড়ি ফেরার পথে মাদকাসক্ত অমিত রাস্তায় তাকে একা পেয়ে পিছনদিক থেকে জাপটে ধরে মাটিতে ফেলে ধারালো ছুরি দিয়ে জবাই করার চেষ্টা করে।

 

এসময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ধুরন্ধর অমিত পালিয়ে যায়। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে এলাকাবাসী কালিগঞ্জ থানায় খবর দিলে থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী মোঃ শহীদ বলেন, রেজাউল পাড়ের পুত্র অমিত পাড় একজন মাদকাসক্ত। এলাকায় তার বিভিন্ন উশৃংখলায় এলাকাবাসী অতিষ্ঠ। তাকে ধরে আইনের আওতায় না নিলে তার উশৃংখলার পরিমান আরো বেড়ে যাবে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, ইফতারের পর নলতার ইন্দ্রনগর গ্রামে এক কিশোরকে জবাই করে হত্যা চেষ্টার বিষয়টি জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com