• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২৬
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শ্যামনগরে মাদার নদীর চর থেকে যুবকের ঝুলন্ত লা শ উ দ্ধা র

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৪৮৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
লাশ উদ্ধার

🖼️ ফটো কার্ড তৈরি করুন

শ্যামনগর উপজেলার কালিন্চি গ্রামের মাদার নদীর চরে বাইন গাছের সাথে গলায় রশি দিয়ে ইয়াসিন (৩২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে কৈখালী ইউনিয়নের জয়া খালি গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।

 

স্থানীয় ইউপি সদস্য শমশের আলী জানান,যতটুকু শুনেছি মৃত্যু ইয়াসিনের পিতা মাতা ও ভাই বোন কেও বেচে নেই। সে প্রথমে হরিনগর গ্রামে একটি বিয়ে করে সেই ঔরসে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। এরপর ঈশ্বরীপুর ইউনিয়নে ইয়াসিন আরেকটি বিয়ে করে। স্ত্রীর সাথে প্রায় সময় ঝগড়াঝাঁটি হওয়ার কারনে বড় স্ত্রী তার বাবার বাড়িতে চলে যায়। ছোট স্ত্রীর সাথেও প্রায় সময় গোলমাল হতো। গত রবিবার ছোট স্ত্রীর বাবার বাড়ির এলাকায় বিচারের মাধ্যমে ইয়াসিনকে গালিগালাজ সহ মারপিট করা হয়। এরপর ছোট স্ত্রীকে নিয়ে সে বাড়িতে চলে আসে। এই অপমান ও মারপিটের ঘটনায় দুঃখ ও ক্ষোভে রবিবার দিবাগত রাতে মাদার নদী সাতরিয়ে পার হয়ে উঠে কালিন্চি গ্রামে নদীর চরে বাইন গাছের ডালে গলার রশি দিয়ে আত্মহত্যা করে।

 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোল্লা হুমায়ুন কবির বলেন ইয়াসিনের দুই বিয়ে ছোট স্ত্রীর সাথে গোলমাল করে সব সময় বিষ খাওয়া ও গলায় রশি দিয়ে আত্মহত্যার করার কথা জানাত। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরায় পাঠানো হয়েছে। ইয়াসিনের মামা বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com