• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০৪
সর্বশেষ :
দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষা শ্যামনগরে আর্থ সামাজিক সমৃদ্ধির সাহসী নায়ক নারী চন্দনা রানী সাহস আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে নারায়ণগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণা পাইকগাছায় কোটি টাকার সরকারি খাসজমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণের অভিযোগ তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি

আশাশুনিতে ভাঙ্গন ক ব লি ত এলাকার মানুষের মাঝে সুপেয় পানি বিতরণ

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ৩১৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে বেড়ী বাঁধ ভেঙ্গে পানিবন্দি হওয়া মানুষের মাঝে সুপেয় পানি বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ পানি বিতরণ করা হয়।

আনুলিয়ার বিছটে খোলপেটুয়া নদীর পাউবো বেড়ী বাঁধ ভেঙ্গে এলাকার ১১টি গ্রাম নদীর লবণাক্ত পানিতে প্লাবিত হয়েছে। এসব গ্রামের অধিকাংশ মানুষ আশ্রয় কেন্দ্রে বেড়ী বাঁধের উপর আশ্রয় নেয়। মানুষ নানা সমস্যার সাথে সাথে সুপেয় পানির অভাবে ভুগছে। এসব মানুষের খাবার পানির সমস্যা নিরসন কল্পে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সুপেয় পানি সরবরাহ করার উদ্যোগ নিয়েছে।

 

শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত পাঁচ হাজার লিটার পানি বিতরণ করা হয়েছে। এছাড়া গতকাল বৃহস্পতিবার ৫ হাজার লিটার পানি বিতরণ করা হয়।

 

পানি বিতরণকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার এ পি এস মোঃ আবুল হাসান, উপদেষ্টা সচিব আকবর হোসেন, সাতক্ষীরা জনস্বাস্থ্য সমবায় মন্ত্রণালয়ের নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম মোঃ তৈমুর, আশাশুনি জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com