• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৮
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দেবহাটায় ছাত্র জনতার ফিলিস্তিনে গন হ ত্যার প্রতিবাদে গনমিছিল ও সমাবেশ

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৪৯০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

দেবহাটায় ছাত্র জনতার আয়োজনে ফিলিস্তিনে ইসরায়েলি গনহত্যা ও নৃশংস হামলার প্রতিবাদে গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হযেছে। শুরুতে মিছিলটি পারুলিয়া বাসস্টান্ড চত্বর থেকে শুরু হয়ে পারুলিয়া ও সখিপুর বাজার প্রদক্ষিন করে।

 

পরে এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের নেতা আলহাজ্ব ক্বারী ফজলুল হক আমিনী, সখিপুর বাজার জামে মসজিদের ইমাম কামরুজ্জামান সাঈদী, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ, ঢাকা উত্তর ছাত্রদলের নেতা আনোয়ার সজল, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি রোকনুজ্জামান রোকন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলা শাখার আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ ও সদস্য সচিব আব্দুল্লাহ, সখিপুর কেবিএ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিব হোসেন, কেবিএ সরকারি কলেজ ছাত্রদলের আমানু্ল্লাহ আমান, রাজু হোসেন রানা, আরাফাত হোসেন, ওমর ফারুক, রাকিবুল হোসেন রাকিব, ইব্রাহিম হোসেন সোহাগ, শরিফুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

 

সমাবেশে বক্তারা ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের নিরীহ জনগনের উপর যে নৃশংস ও বর্বর হামলা ও নির্বিচারে গনহত্যা চালিয়ে যাচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্ববাসীকে এর বিরুদ্ধে একাত্ম হওয়ার আহবান জানান।

 

এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে ব্যবস্থা নেয়ার আহবান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com