• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৩
সর্বশেষ :
দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষা শ্যামনগরে আর্থ সামাজিক সমৃদ্ধির সাহসী নায়ক নারী চন্দনা রানী সাহস আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে নারায়ণগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণা পাইকগাছায় কোটি টাকার সরকারি খাসজমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণের অভিযোগ তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি

ডুমুরিয়ায় ধান কাটা শুরু বাম্পার ফলন

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ৪৯২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

খুলনার ডুমুরিয়ায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে পেকে যাওয়ায় বৈশাখী ঝড় বৃষ্টি শুরুর আগেই খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় ১৪টি ইউনিয়নে বিভিন্ন মাঠে ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। এতে তাদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

 

খোঁজ নিয়ে জানা যায়, বোরো ধানের ভান্ডার হিসেবে সারাদেশে পরিচিত ডুমুরিয়া । এ ধানেই চলে সারা বছরের খোরাক। ধানের বড় একটি অংশ বিক্রি করে ছেলেমেয়েদের পড়াশোনা, বিয়ে-শাদি ও সংসার চলে এই অঞ্চলের কৃষকদের। ধানকে ঘিরেই চাঙা হয় প্রান্তিক পর্যায়ের অর্থনীতি।

 

চলতি মৌসুমে ডুমুরিয়া বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, ডুমুরিয়া উপজেলায় ২১, ৫৫৮ হেঃ জমিতে বোরো ধানের চাষ হয়, যেখান থেকে ১ লক্ষ ৫৩ হাজার ৪৩ মেট্রিক টন ধান উৎপাদন হবে। চাল হবে ১ লাখ ২ হাজার ৫৩৯ মেট্রিক টন। কৃষক মোঃ আব্দুল হামিদ বলেন, এবছর বোরো ধানের ফলন ভালো হওয়ায় কৃষকরা খুশি। স্বপন কুমার রাহা নামের আরেক কৃষক বলেন, ‘এবার ধান ভালো হয়েছে। বৈশাখ শুরুর আগেই ধান কেটে ঘরে তুলতে পারছি। সত্যিই অনেক আনন্দ লাগছে কষ্টের ফসল ধান ঘরে তুলতে পেরে।‘ কৃষক রহমত আলী বলেন, কৃষকরা যদি একমাস সময় হাতে পান, তাহলে সম্পূর্ণ ধান ঘরে তোলা সম্ভব হবে।

 

ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন বলেন, ডুমুরিয়া উপজেলায় এবছর বোরো ধানের ফলন ভালো হয়েছে। তবে মাঠ পর্যায়ে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যাতে ৮০ শতাংশ ধান পাকলে তারপরই কাটেন। কেননা যেকোন সময় ঝড় বৃষ্টিতে ধান ক্ষতিগ্রস্থ হতে পারে। ডুমুরিয়ায় আনুষ্ঠানিকভাবে পহেলা বৈশাখের আগে থেকে ধান কাটা শুরু হয়েছে। ধান কাটা উৎসবে কৃষি উপদেষ্টা উপস্থিত থাকতে পারেন বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com