• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৬
সর্বশেষ :
শ্যামনগরে এডিস মশা নির্মূলে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ঈদকে ঘিরে দেবহাটার দর্জিদের ব্যস্ততা, রাত জেগে চলছে পোশাক তৈরির কাজ মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

ডুমুরিয়ায় নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ১৭৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষ্যে ডুমুরিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০ টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনিক কমপ্লেক্স সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন।

 

এ সময় তিনি বলেন, ‘বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ।

 

আমরা সকলে মিলেমিশে এই দিনটিকে আনন্দ ও উৎসাহের সাথে উদযাপন করতে চাই। সকলের সহযোগিতা কামনা করছি যাতে এবারের উদযাপন ও সফল হয়।

 

এসময় বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি ডুমুরিয়া জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী কাজী রমজান আলী, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হামিদুর রহমান, ডুমুরিয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সেক্টার মনির হোসেন , ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ বিশ্বাস, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, ডুমুরিয়া উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাব চন্দ্র দাস, ডুমুরিয়া উপজেলা আই সিটি কর্মকর্তা শেখ সুমন হাসান, ডুমুরিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুলতানা খানম, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, শেখ দিদার হোসেন, হুমায়ূন কবির বুলু,তুহিনুর রহমান তুহিন, শেখ রফিকুল ইসলাম হেলাল, ডুমুরিয়া উপজেলা বিশিষ্ট সমাজ সেবক হষরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম জমাদার, এস আই নিবাস, ডুমুরিয়া উপজেলা বিএনপির সদস্য আব্দুল মালেক, বিএনপির নেতা শেখ ফহরাদ হোসেন, কলেজ শিক্ষক নূরুল ইসলাম, আতিয়ার রহমান ঢালী, সাংস্কৃতিক সংগঠনের নেতা শফিকুল ইসলাম, শেখ মোশাররফ হোসেন, মনির হোসেন, সমির রাহা,ইউ পি সদস্য আব্দুল হালিম, মাষ্টার এস এম শফিকুল আলম, শরিফুল ইসলাম, ইউনিয়ন সচিব মোঃ কামরুজ্জামান, বিএনপির নেতা শেখ শাহিনুর রহমান, এ্যাডভোকেট আলমগীর হোসেনসহ সাংবাদিক সূধিজন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সভায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
পহেলা বৈশাখের মূল অনুষ্ঠান, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নিরাপত্তা ব্যবস্থাসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়।

 

এছাড়া আগামী ১৪ এপ্রিল সকাল নয়টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশন এবং সাড়ে নয়টায় বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ, বৈশাখী মেলা, উৎসবে আনন্দ বর্ষা বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com