• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪১
সর্বশেষ :
ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ নগরঘাটায় ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের ফাইনালে পাঁচপাড়া দল চ্যাম্পিয়ন সখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ কেশবপুরে ট্রাকের ধাক্কায় হাবিবের গাড়ি দুমড়েমুচড়ে, প্রাণে বাঁচলেন

শ্যামনগরে ভ্রাম্যমান আদালতে ডাম্পার গাড়িতে ২০ হাজার টাকা জ রি মা না

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৩৬২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত সোনার মোড় ও গুমাতলী রোডে অবৈধ ডাম্পার গাড়ি চলাচলে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। এছাড়া দুইটি ভাটার কাছ থেকে তিন দিনের মধ্যে রাস্তার উপর জমে থাকা মাটি পরিষ্কার করে নেওয়ার জন্য মুচলেকা গ্রহণ করা হয়েছে।

 

শ্যামনগর সোনার মোড় ও মুন্সিগঞ্জ টু বংশীপুর হাইওয়ে রোডে ও গ্রামীণ সড়ক দিয়ে প্রতিনিয়ত ভোর সকাল থেকে গভীর রাত পর্যন্ত অবৈধভাবে ডাম্পার গাড়ি দাপিয়ে বেড়াচ্ছে।

 

শ্যামনগর উপজেলার হাইওয়ে রোড সহ গ্রামীন রাস্তা দিয়ে অবৈধভাবে ডাম্পার গাড়ি প্রতিদিন ভোর সকাল থেকে রাত ১০টা পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছিল। হাইওয়ে রোড দিয়ে ডাম্পার গাড়িতে মাটি টানার সময় রাস্তার ওপর মাটি পড়ে পড়ে রাস্তার সমতল নষ্ট হয়ে যায়। একটু বর্ষা হলে বা কুয়াশা পড়লে রাস্তাটি স্লিপিং হয়ে যায়। এতে প্রতিনিয়ত পথচারীরা দুর্ঘটনার শিকার হয়ে অনেকে মারা গেছেন, অনেকে পঙ্গু হয়ে জীবন যাপন করছেন। সরকার কোটি কোটি টাকা খরচ করে রাস্তা নির্মাণ করলেও অবৈধ ডাম্পার গাড়িতে রাস্তার অবকাটামো নষ্ট করে দিচ্ছে। এছাড়া ওই ডাম্পার গাড়িগুলির ড্রাইভার অতি অল্প বয়সের তাদের দায় দায়িত্ব বলতে কিছুই নেই। বিষয়টি নিয়ে শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা মিটিং এ অবৈধ ডাম্পার গাড়ি চলাচলে ব্যাপক আলোচনা হয়। যার প্রেক্ষিতে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন এর নির্দেশে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন। তার সহযোগিতার জন্য শ্যামনগর থানা পুলিশ সঙ্গে ছিল।

 

স্থানীয় সুধীজন তাকে সহযোগিতা করে। ইতিপূর্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত অবৈধ ডাম্পার আটক করে চল্লিশ হাজার টাকা জরিমানা করেন। অথচ দেখা গেছে প্রশাসনের সাথে পাল্লা দিয়ে তারা পুনরায় অবৈধভাবে ডাম্পার একইভাবে চলাচল করছিল।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com