• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১৮
সর্বশেষ :
বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ঈদকে ঘিরে দেবহাটার দর্জিদের ব্যস্ততা, রাত জেগে চলছে পোশাক তৈরির কাজ মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার

সালিশে গিয়ে লা ঞ্ছ নার শিকার স্বেচ্ছাসেবক দল নেতা নিরব, সুষ্ঠু বিচারের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি / ২৭১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে সাতক্ষীরা সদরের পরানদাহ ও জগন্নাথপুর এলাকায় জমি দখল ও ধান কেটে নেওয়ার অভিযোগে মোঃ ইসমাইল হোসেন নিরবের নাম জড়ানো হয়, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন তিনি।

 

জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন নিরব জানান, “ঘটনার দিন আমি সাতক্ষীরা শহরের বাজারে অবস্থান করছিলাম। হঠাৎ করে সদর থানা পুলিশের দুইজন সদস্য এসে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য জগন্নাথপুরে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর অজয় কুমার সরকার, যিনি স্থানীয়ভাবে ‘অজয় মাস্টার’ নামে পরিচিত, তার জমি নিয়ে বিরোধের বিষয়ে তদন্ত চলছিল।”

 

তিনি বলেন, “পুলিশ সদস্যরা অজয় মাস্টারকে কাগজপত্র আনতে বলেন এবং আমি তদন্তকারী দারোগার পেছনে দাঁড়িয়ে ছিলাম। এ সময় হঠাৎ করে কিছু দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে অজয় মাস্টারের ওপর হামলা চালায়। আমি এবং পুলিশ সদস্যরা হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করি। কিন্তু সেই সময় আমার উপরেও হামলা চালানো হয়। আমি কোনোমতে নিরাপদে সরে যাই।”

 

ঘটনার পর ইসমাইল হোসেন নিরব জানতে পারেন, তার মোটরসাইকেলটি, যা অজয় মাস্টারের বাড়িতে ছিল, সেটি হামলাকারীরা ভেঙে চুরমার করে দেয়। পরে সাতক্ষীরা সদর থানার সহযোগিতায় পুলিশ বাহিনী মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

তিনি আরও বলেন, “আমি ওই জমির মালিক নই, এবং জমি সংক্রান্ত কোনো বিরোধে জড়িত নই। বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে ঘটনাস্থলে গিয়েছিলাম। অথচ আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর অপচেষ্টা চলছে।”

 

মোঃ ইসমাইল হোসেন নিরব প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের বিচারের দাবি জানিয়েছেন। একইসঙ্গে নিজের মানহানির বিরুদ্ধে ন্যায়বিচার ও দৃষ্টান্তমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com