• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫৬
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

শ্যামনগরে মোটরসাইকেল মুখোমুখি সং ঘ র্ষে গুরুতর আ হ ত ৩

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৪৮১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
সড়ক দূর্ঘটনা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ ও চিকিৎসা সূত্র।

শনিবার (১৯ এপ্রিল২০২৫) দুপুর ১২টার দিকে উপজেলার ইশ্বরীপুর ইউনিয়নের ক্লিনিক মোড় এলাকায় বংশীপুর টু মুন্সিগঞ্জ হাইওয়ে রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামনগরের জয়াখালী গ্রামের রফিকুল ইসলামের দুই ছেলে আসাদ (২২) ও রিমন (১৪) একটি মোটরসাইকেলযোগে শ্যামনগরের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা মুন্সিগঞ্জ গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে আসাদ (২২) অপর একটি মোটর সাইকেলযোগে মুন্সিগঞ্জ যাচ্ছিলেন।

 

পথিমধ্যে ক্লিনিক মোড় এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

 

স্থানীয়রা আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করেন।

 

আহতদের মধ্যে কিশোর রিমনের (১৪) অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তিনি জয়াখালি গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং শৈলখালী পোস্ট অফিস এলাকার বাসিন্দা।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা। তিনি জানান, দুর্ঘটনা নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com