• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০
সর্বশেষ :
সাতক্ষীরার উন্নয়নে সংরক্ষিত নারী আসনে নুরজাহান পারভীন ঝর্ণার মনোনয়ন দাবি আশাশুনিতে ১০লিটার চোলাই মদ ও মদ তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম সহ গ্রেফতার-২ শ্যামনগরের কৈখালীতে রাতের আঁধারে তরমুজ ক্ষেত লন্ডভন্ড, কৃষক পরিবারের আর্থিক বিপর্যয়ের আশঙ্কা অন্ত-কোন্দল ও সাংগঠনিক দুর্বলতার কারনে সাতক্ষীরার চারটি আসনে বিএনপির পরাজয় জামায়াত আমিরের বাসায় তারেক রহমান কারা থাকছেন বিএনপির নতুন সরকারের মন্ত্রিসভায়? যা জানা গেল তালায় যুবদলের কার্যালয় দখলের অভিযোগ, পাল্টাপাল্টি দাবি দেশ ছেড়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব পাটকেলঘাটা বাজার বণিক সমিতির সংবর্ধনায় সিক্ত এমপি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ শ্যামনগরে সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

আশাশুনিতে জামায়াতে ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ১৮৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে আশাশুনি উপজেলায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপজেলার ১১ টি ইউনিয়নে দাওয়াতী পক্ষ উপলক্ষে দাওয়াতি সভা, শিক্ষা শিবির, শ্রমিক সমাবেশ, গণসংযোগ,পরিচিতি ও লিফলেট বিতরণ করা হয়েছে।

 

আশাশুনি সদর বাজার চাঁদনী চত্বরে এক দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়।

 

সদর ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুল হাই’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার।

 

এসময় নায়েবে আমীর মাওলানা নুরুল আফসার মুর্তাজা, কর্ম পরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু,ডাক্তার বিল্লাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। দাওয়াতি সভা শেষে বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ গণহারে সমার্থক ফরম পূরণ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

 

এদিকে উপজেলার বুধহাটা বাজার প্রাণকেন্দ্রে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন উপজেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি ও সাবেক উপজেলা ভাই চেয়ারম্যান এড.শহিদুল ইসলাম। পরে ইউনিয়ন আমীর মাওঃ আব্দুল ওয়াদুদ, ওয়ার্ড সভাপতি আবুল কালাম, ডাঃ আবু জাহাম, আক্তারুল ইসলাম, ইশার আলী ইউনিয়নের বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ করেন।

 

অপরদিকে শ্রীউলা ইউনিয়নের পুইজালা বাজারে দাওয়াতী সভায় ইউনিয়ন আমীর মাওলানা লুৎফর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী শাহিনুল ইসলামের সঞ্চালনয় বক্তব্য রাখেন শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দিক, মাওঃ নূরুল আবছার মুর্তাজা, মাছুম বিল্লা খান প্রমুখ।

 

এছাড়া উপজেলার অন্যান্য ইউনিয়নেও অনুরূপ দাওয়াতি সভা, গণসংযোগ, পরিচিত ও লিফলেট বিতরণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com