• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:২৩
সর্বশেষ :
নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত সুন্দরবনে কাকড়া স্বীকার করে আসার সময় বনদস্যুদের গু*লিতে আহত জেলে সাতক্ষীরা সদর থানায় পুলিশ সুপারের পরিদর্শন, গার্ড অব অনার ও দিকনির্দেশনা প্রদান ঢাকার পল্লবী থেকে কু*খ্যা*ত স*ন্ত্রা*সী বাহার আলী গ্রেফতার প্রখর রোদ উপেক্ষা করে মাঠে দাঁড়িয়ে ডিজেল বিতরণ করলেন কৃষি কর্মকর্তা ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে ফিলিং স্টেশনে তদারকি, নন্দীগ্রামে যুবক গ্রেপ্তার শিমুলবাড়ীয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় দুইজনকে কু*পি*য়ে জ*খ*ম দেবহাটায় Basic Learner Exploration Exam 2026 অনুষ্ঠিত রাতভর পি*টি*য়ে সকালে উপড়ে ফে*লা হলো দুই চোখ না.গঞ্জে সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মির্জাপুরে গরু বোঝাই আলমসাধু উল্টে চালক নি হ ত, আ হ ত ভাতিজা

নিজস্ব প্রতিনিধি / ১৮৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

সাতক্ষীরার তালায় গরু বোঝাই আলমসাধু উল্টে গিয়ে আব্দুল সালাম (৬০) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময় গাড়িতে থাকা ভাতিজা আতিক হাসান আহত হয়। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার পাটকেলঘাটা থানার মির্জাপুর এলাকায় এদূর্ঘটনাটি ঘটে। আব্দুস সালাম তালা উপজেলার পাঁচরোখি গ্রামের মৃত কিসমত মোড়লের ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুস সালাম দুপুরে আলমসাধু গাড়ি যোগে গরু নিয়ে কেশবপুর উপজেলার সুঁড়িখালি বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে তালা উপজেলার পাটকেলঘাটা থানার মির্জাপুর এলাকায় পৌছালে আলমসাধু গাড়িটির এক্সেল ভেঙ্গে সড়কের উপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান গরু ব্যবসায়ী আব্দুল সালাম।

 

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাঈন উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com