• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৫
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

ডুমুরিয়ায় হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ২৭৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩ মে, ২০২৫

হজ্জ ইসলামের অন্যতম রুকন ও ইসলামের পঞ্চম স্তম্ভ। এটি একটি ফরয ইবাদত। যা সামর্থ্যবান ব্যক্তিদের উপর ফরয। এর গুরুত্ব যেমন অপরিসীম তেমনি ফযীলতও সীমাহীন। পৃথিবীতে যত নেক আমল রয়েছে তন্মধ্যে হজ্জ শ্রেষ্ঠতম। রাসূল (ছাঃ) অন্য সকল আমলের উপর হজ্জের মর্যাদাকে পূর্ব ও পশ্চিম দিগন্তের দূরত্বের সাথে তুলনা করেছেন। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ্জ পালনকারীকে গুনাহমুক্ত নবজাতকের ন্যায় বলা হয়েছে। কবুল হজ্জের পুরস্কার জান্নাত। হজ্জের প্রতিটি কর্ম সম্পাদনের জন্য রয়েছে পৃথক ফযীলত ও মর্যাদা। এই ইবাদতের মাধ্যমে বিশ্ব মুসলিম একত্রিত হওয়ার সুযোগ লাভ করে।

 

নিম্নে হজ্জের গুরুত্ব ও ফযীলত আলোচনা করা হল।এস এফ ট্রাভেলসের আয়োজনে শনিবার ৩রা মে সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা অফিসার্স ক্লাবে হজ্জ প্রশিক্ষণ ২০২৫‌ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন এস এফ ট্রাভেলস চেয়ারম্যান হাফেজ মাওলানা ফারুক হাসান, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, প্রধান আলোচক ডুমুরিয়া উপজেলার সাজিয়াড়া সামছুল উলুম মাদ্রাসার সভাপতি ও বানিয়াখালি মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের প্রভাষক মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম জমাদার, বিশেষ অতিথি ফরিদপুর জেলার এস এফ ট্রাভেলস প্রতিনিধি ইমাম ও খতিব ফরিদপুর সদর জামে মসজিদে মুফতি শরীফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলার এস এফ ট্রাভেলস প্রতিনিধি মুফতি আসলাম হোসাইন,
ডুমুরিয়া মজিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহিবুর রহমান, খুলনার পাইকগাছায় এস এফ ট্রাভেলস প্রতিনিধি হাফেজ মাওলানা শামসুদ্দীন, আলহাজ্ব শিক্ষক মোঃ মিজানুর রহমান, সাতক্ষীরা জেলার আলহাজ্ব ইয়া ইয়া।

 

উপস্থিত ছিলেন খর্নিয়া ইউনিয়নের প্রশাসক চেয়ারম্যান মোঃ মনির হোসেন, সাংবাদিক শেখ মাহতাব হোসেন, আলহাজ্ব শাহজাহান জমাদার, শেখ হেফজুর রহমান, আব্দুর রাজ্জাক, ইউ পি সদস্য শেখ রবিউল ইসলাম, এফ এম‌ মাসুদুর রহমান, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, ওমর ফারুক, আলহাজ্ব আব্দুস সাত্তার, সার্বিক সঞ্চালনায় ছিলেন এস এফ ট্রাভেলস প্রতিনিধি ডুমুরিয়ার শাহপুর জামে মসজিদের ইমাম মাওলানা শেখ আসাবুর রহমান, প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com