• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২২
সর্বশেষ :
শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণা পাইকগাছায় কোটি টাকার সরকারি খাসজমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণের অভিযোগ তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

দেবহাটায় ইউএনওর অভিযানে ক্যেমিক্যাল মিশানো ৭০ ক্যারেট আম জব্দ

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৪০৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ মে, ২০২৫

দেবহাটায় ইউএনওর অভিযানে ক্যামিক্যাল মিশানো ৭০ ক্যারেট আম জব্দ করা হয়েছে। পরে আমগুলো দেবহাটা ফুটবল মাঠে নিয়ে জনসম্মুখে বিনষ্ট করা হয়।

 

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের অফিস সূত্র জানায়, সোমবার ১২ মে দুপুর ২টার দিকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টাউনশ্রীপুর গ্রামে অভিযান চালান। অভিযানে ক্যামিক্যাল মিশানো আম ক্যারেটে ভরে ট্রাকে উঠানোর সময় ইউএনও মোঃ আসাদুজ্জামান আটক করেন।

 

এসময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমানসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ইউএনও মোঃ আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ক্যামিক্যাল মিশানো ৭০ ক্যারেট আম জব্দ করা হয়। পরে আমগুলো জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে। ইউএনও জানান, জেলা প্রশাসন থেকে আম ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনা ব্যতিরেকে যদি কোন ব্যক্তি অসাধু উপায়ে আম বাজারজাতকরণের চেষ্টা করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com