• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২১
সর্বশেষ :
শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণা পাইকগাছায় কোটি টাকার সরকারি খাসজমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণের অভিযোগ তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

তালায় বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি

তালা প্রতিনিধি / ৩৩৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

তালায় অপ্রাপ্ত বয়স্ক এক কলেজ ছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এ আদেশ জারী করেন। এদিকে উক্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলার ভারপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার বলেন, উপজেলার তেঘরিয়া গ্রামের অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরীর সাথে ধানদিয়া দৌলতপুর এলাকার এক যুবকের বিয়ে ঠিক হয়।

 

বুধবার রাতে বর বিবাহ করার জন্য কনের বাড়িতে আসছিলেন। এক পর্যায়ে মহিলা বিষয়ক অফিসের তৎপরতা জানতে পেরে তারা ফিরে যান। এ সময় প্রশাসনের পক্ষ থেকে উক্ত বিয়ের আয়োজন বন্ধ করে দেয়া হয়।

 

পরবর্তীতে বৃহস্পতিবার সকালে ঐ কিশোরীর বাবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে মুচেলকা প্রদান করেন। এ সময় ঐ কিশোরীকে তার বাবার হেফাজতে দেয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com