• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১১
সর্বশেষ :
শ্যামনগরে এডিস মশা নির্মূলে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ঈদকে ঘিরে দেবহাটার দর্জিদের ব্যস্ততা, রাত জেগে চলছে পোশাক তৈরির কাজ মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

ডুমুরিয়ায় মালচিং পেপার ব্যবহার করে উচ্চমূল্যের ফসল প্রদর্শনীর উপর মাঠ দিবস

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ১৭৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫

ডুমুরিয়া উপজেলার মালতিয়া এলাকায় নবলোক পরিষদ কর্তৃক আয়োজিত মালচিং পেপার ব্যবহার করে উচ্চমূল্যের ফসল বেগুন ও লাউ চাষ প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অদ্য বৃহস্পতিবার ২২মে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের মালতিয়া গ্রামে নবলোক পরিষদ কর্তৃক আয়োজিত ও পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় মালচিং পেপার ব্যবহার করে উচ্চমূল্যের ফসল বেগুন ও লাউ চাষ প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

 

উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে সদস্যরা কিভাবে মালচিং পেপার ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হওয়া যায় সে বিষয়ে সরেজমিনে কৃষকদের মাঠে মালচিং পেপার বিছানো সবজির ক্ষেত পরিদর্শন করানো হয়।

 

প্রদর্শনীর আওতায় কৃষকরা কিভাবে অধিক ফলন পেয়েছেন ও আর্থিক ভাবে লাভবান হয়েছেন সে ব্যাপারে কৃষকরা তাদের নিজস্ব অভিজ্ঞতা বিনিময় করেন । সেই সাথে নবলোক পরিষদ ও পিকেএসএফ কর্তৃক তারা যে সহযোগিতা, অনুদান ও সার্বিক পরামর্শ পেয়েছেন তার জন্য নবলোক পরিষদ ও পিকেএসএফ কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন আশুতোষ কুমার দাস, উপজেলা কৃষি অফিস, ডুমুরিয়া, বাপ্পী হুসাইন, সহকারী কৃষি কর্মকর্তা, নবলোক এবং সফল কৃষকবৃন্দ।

 

এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নবলোক পরিষদের মাঠকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠান সার্বিক সঞ্চালনা করেন কৃষিবিদ মোঃ হুমায়ুন কবীর, কৃষি কর্মকর্তা, নবলোক পরিষদ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com