• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭
সর্বশেষ :
শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণা পাইকগাছায় কোটি টাকার সরকারি খাসজমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণের অভিযোগ তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

কালিগঞ্জে ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন

মো: আলাউদ্দিন, কৃষ্ণনগর, কালিগঞ্জ প্রতিনিধি / ৩৩৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ মে, ২০২৫

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) সকালে কালিগঞ্জ উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল। তিনি বলেন, “সরকারি ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ফলে মানুষ এখন ঘরে বসেই জমির খাজনা পরিশোধসহ নানা ধরনের ভূমি সেবা পাচ্ছেন। তবে সাধারণ জনগণকে আরও সচেতন ও অংশগ্রহণমূলক করে তুলতে এ ধরনের মেলার গুরুত্ব অপরিসীম। আমাদের লক্ষ্য ভূমি সংক্রান্ত সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করা।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো.জুয়েল হোসেন, কালিগঞ্জ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কাওছার তুহিন, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান এবং সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাড. জাফরুল্লাহ ইব্রাহিম।

 

এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা জি.এম নুরুল ইসলাম, শেখ মোকাররম হোসেন, মোঃ জালাল উদ্দিন আহমেদ, মোশারফ হোসেন, জিএম ফয়েজ আহমেদ, সুধীর কৃষ্ণ, মোঃ আব্দুর রহমান, মোঃ রেজাউল ইসলাম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী প্রমুখ।

 

মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৮টি স্টলে সাধারণ জনগণের জন্য ভূমি উন্নয়ন কর প্রদান, জমির খতিয়ান, নামজারি, মৌজা ম্যাপ ও সার্ভে সংক্রান্ত সেবা প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com