• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২১
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

ধানদিয়ায় অবিশ্বাস্যভাবে একটি কলাগাছে ধরেছে ৪৫টি মোচা

আল মামুন / ২৮৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

অবিশ্বাস্য এ ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা জেলার তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নের মানিকহার গ্রামের একটি মাঠে। মোচাসহ গাছটি একপলক দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। অবিশ্বাস্য এ ঘটনাটি এখন গ্রামবাসীর মুখে মুখে।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, মানিকহার গ্রামের স্থানীয় বাসিন্দা আব্দুস সামাদের ৩বিঘা জমির এক পাশে ৪কাঠা জমির উপর গড়ে তোলা কলা বাগানের একটি গাছে ৪৫টি মোচা ধরেছে। এখবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা এক নজর কলার মোচা গুলো দেখতে ভিড় জমাচ্ছেন। দুর-দুরান্ত থেকে আসা এসকল মানুষকে ছবি তোলা ও ভিডিও নিতে ব্যস্ত দেখা যাচ্ছে। তবে আর পাচটা গাছের মতই বেড়ে উঠছে গাছটি। অধিকাংশ মোচাতে কলা ধরা শুরু করেছে।

 

স্থানীয় আলামিন খান বলেন, কয়েকদিন ধরে এলাকায় নিত্য নতুন মানুষ কলাগাছটি দেখতে আসছেন, ভালই লাগছে। আমি নিজেও কয়েকবার দেখে এসেছি। সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটররাও আসা শুরু করেছে।

 

জমির মালিক আব্দুস সামাদ জানান, ইতিপূর্বে আমাদের গ্রামে এমন ঘটনার নজির নেই। কিছুদিন হল কলাগাছটি সবার নজরে আসে। এরপর লোকমুখে শুনে দূর-দুরান্ত থেকে লোকজন আসা শুরু করেছে। তারা এটা দেখে বিশ্বয় প্রকাশ করছে। আমাদের এসব দেখে ভাল লাগছে। তবে কয়েকজন গাছটি থেকে কয়েকটি মোচা আমাদের অজান্তে ছিড়ে নিয়ে গেছে।

 

উদ্ভিদ বিজ্ঞানীদের মতে ধান, আম ও কলা এ ৩টি স্ব-গপরাগায়ন ফসল বা ফল। এগুলো পরাগায়নে আলাদা ভাবে কোন পোকামাকড়ের কোন সাহায্য লাগে না। সম্ভবত এ কলাগাছটির স্ব-পরাগায়ন বেশি হয়েছে। এজন্য কলার মোচা প্রয়োজনের তুলনায় বেশি ধরেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com