• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:২৪
সর্বশেষ :
ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে ফিলিং স্টেশনে তদারকি, নন্দীগ্রামে যুবক গ্রেপ্তার শিমুলবাড়ীয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় দুইজনকে কু*পি*য়ে জ*খ*ম দেবহাটায় Basic Learner Exploration Exam 2026 অনুষ্ঠিত রাতভর পি*টি*য়ে সকালে উপড়ে ফে*লা হলো দুই চোখ না.গঞ্জে সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ না.গঞ্জ সদর মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সচেতনতামূলক সভা জানা গেল প্রতিদিন কয় ঘণ্টা লোডশেডিং হতে পারে! সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ পাইকগাছায় হামের প্রাদুর্ভাবের আশঙ্কা : সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের জংধরা ও ভাঙা ফ্লোরে ঝুঁকি নিয়ে পারাপার, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চরম দুর্ভোগ

কালিগঞ্জে ডোবায় পড়ে শিশুর মৃ ত্যু

মো: আলাউদ্দিন, কৃষ্ণনগর, কালিগঞ্জ প্রতিনিধি / ১৮৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫

কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহাপুর (ঢালীপাড়া) গ্রামে মাত্র ২ বছর ৬ মাস বয়সী রোহান নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শুক্রবার (১৩ জুন) সকাল ৭টার দিকে বাড়ির আঙিনায় খেলতে গিয়ে টিউবওয়েলের পাশে থাকা নোংরা ও উন্মুক্ত ডোবায় পড়ে যায় সে।

 

ঘটনার সময় শিশুটির বাবা মিজানুর রহমান গাজী ঘুমিয়ে ছিলেন এবং মা গোয়ালঘরে কাজে ব্যস্ত ছিলেন। কাজ শেষে সন্তানকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে রোহানকে ডোবার পানিতে ভেসে থাকতে দেখে মা। দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

শিশুটির অকাল মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, বাড়ির আঙিনায় এমন উন্মুক্ত ও নোংরা ডোবা রাখা চরম অবহেলার উদাহরণ। শিশুটির মৃত্যুতে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।

 

স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে অভিভাবকদের আরও সতর্ক হওয়া দরকার। শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে ঘরের চারপাশের ঝুঁকিপূর্ণ স্থানগুলো দ্রুত অপসারণ বা নিরাপদ করে তোলার ওপর জোর দেন তারা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com